চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতদিনে ট্রেডমার্ক উদযাপনের রহস্যটা জানালেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 14, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো তার ট্রেডমার্ক উদযাপন করছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলের পর অনেকটা দৌড়ে গিয়ে দুই হাত উপরে তুলে শূন্যে লাফিয়ে মাটিতে নামার ‘সিউউ’ উদযাপন করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিখ্যাত সেই উদযাপনটি পর্তুগিজ মহাতারকার নামের মতোই সিগনেচার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অনেক ফুটবলার থেকে ভক্তদেরও এখন দেখা যায় রোনালদোর মতো উদযাপন করতে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা জানালেন ট্রেডমার্ক সেই উদযাপনের শুরুটা কোথায়।

ক্যারিয়ারে প্রথমবার ২০০৮ সালে বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। ২০১৩ সালে দ্বিতীয়বার ব্যালন ডি’অর জয়ের পরের বছর যখন টানা দুবার জিতলেন, তখনই মূলত এমন উদযাপন শুরু করেন সিআর সেভেন। ইউরোপের বর্ষসেরার পুরস্কারের মঞ্চে নিজের নাম শুনে ‘সি’ বলে চিৎকার করে উঠেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড। পর্তুগিজ ভাষার যে ‘সি’র অর্থ ‘হ্যাঁ’।

উদযাপনটি নিয়ে ৩৮ বর্ষী রোনালদো বলেছেন, ‘এটি নিজস্ব একটি বৈশ্বিক ঘটনাতে পরিণত হয়েছে। আমি এখন অন্য খেলোয়াড়দের করতে দেখি। লোকেরা এমনটা করে আমাকে ভিডিও পাঠায়। এমনকি ছোট বাচ্চারাও। যা দুর্দান্ত। এটির সহজ অর্থ ‘হ্যাঁ’ হলেও কিন্তু এর প্রকৃত অর্থ ‘দৃঢ়ভাবে’! আর এই উদযাপনের অফিসিয়াল গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি।’

‘‘প্রথম আমি শুধু ‘সি’ বলতে শুরু করেছিলাম, যার অর্থ ‘ইয়েস’, তখন রিয়াল মাদ্রিদে ছিলাম। যুক্তরাষ্ট্রে চেলসির বিপক্ষে একটি ম্যাচ থেকে আসলে এই উদযাপনটি শুরু। গোলের পর স্বাভাবিকভাবেই আমার ভেতর থেকে এমনটা চলে আসে। সত্যি বলতে এটা খুবই স্বাভাবিকভাবে হয়েছিল। এরপর থেকেই সমর্থকরা এটি পছন্দ করতে শুরু করে। তারা বলতে থাকে ‘ক্রিস্টিয়ানোর-সিউউ’। আমিও তখন দারুণ অনুভব করি। এরপর সমর্থকরাই আমাকে মনে করিয়ে দিত। আমিও সেটি করতে থাকি।’’

Tags: ইউনাইটেডপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

ঈদে চ্যানেল আইয়ে অমির ‘ফিমেল ৩’ ও ‘কিডনি’

Next Post

১০৩ মিলিয়নে ১৯ বর্ষী বেলিংহ্যামের নতুন ঠিকানা রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদে নতুন খেলোয়াড়ের ছবি, ইংল্যান্ডের ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

১০৩ মিলিয়নে ১৯ বর্ষী বেলিংহ্যামের নতুন ঠিকানা রিয়াল

স্থানীয় সরকার মন্ত্রীর কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানি পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ: স্থানীয় সরকার মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT