চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলবাকে আবারও মেসির সতীর্থ করতে চাচ্ছে মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 14, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল মেসি ফুটবল মাঠে, ক্লাবের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির মতো মহাতারকাকে পাওয়ার পরও বড় ফুটবলার টানায় ইতি টানতে চাইছে না ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়া জর্ডি আলবাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে। দুজনে বার্সায় সতীর্থ ছিলেন লম্বা একটা সময়।

আলবাকে পাওয়াটা অবশ্য মিয়ামির জন্য সহজ হবে না। ৩৪ বর্ষী ডিফেন্ডারকে চুক্তিবদ্ধ করার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান এবং সৌদি আরবের ক্লাবগুলো উঠেপড়ে লেগেছে।

বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ একবছর বাকি থাকলেও ন্যু ক্যাম্পে আর থাকতে চান না স্প্যানিশ তারকা ফুটবলার। কাতালান ক্লাবটির হয়ে ৪৫০টির বেশি ম্যাচ খেলেছেন আলবা। ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি, ছয়টি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। বার্সেলোনার হয়ে ১৯ গোলের পাশাপাশি করেছেন ৯১টি অ্যাসিস্ট।

একাধিক প্রস্তাব পাওয়া আলবা কোনো সম্ভাবনার দরজাই বন্ধ করেননি। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে বৃহস্পতিবার ইতালির প্রতিপক্ষ স্পেনের স্কোয়াডে আছেন। এ ম্যাচের পর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন ন্যু ক্যাম্পে টানা ১১ মৌসুম কাটানো ডিফেন্ডার।

আলবার ঘনিষ্ঠ সূত্রে খবর, ইন্টার মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। প্রস্তাব টেবিলে আসার পর তা জানতে আগ্রহী হবেন আলবা। সামনের সপ্তাহেই স্প্যানিশ লেফট-ব্যাকের থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

নতুন ক্লাবের সন্ধানে থাকা বার্সার আরেক সাবেক সার্জিও বুসকেটস মেজর লিগ সকারের একটি দলের সঙ্গে আলোচনা করছেন বলেও গণমাধ্যমে আসছে।

Tags: ইন্টার মিয়ামিজর্ডি আলবাবুসকেটসলিড স্পোর্টস
Previous Post

মাইকেল জ্যাকসন-লেডি গাগাদের স্মৃতিমাখা স্টুডিওতে চিরকুট

Next Post

লক্ষ্মীপুরের ঐতিহ্য দালাল বাজার জমিদার বাড়ি

Next Post
লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ির ঐতিহ্যবাহী ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের ঐতিহ্য দালাল বাজার জমিদার বাড়ি

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সোনার বাংলার রূপকার, ২৫৭. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৫৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT