চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইকেল জ্যাকসন-লেডি গাগাদের স্মৃতিমাখা স্টুডিওতে চিরকুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 14, জুন 2023
in বিনোদন
A A
চিরকুট ব্যান্ডের সদস্যরা স্টুডিওতে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার লস অ্যাঞ্জেলসে অবস্থিত হলিউডের ঐতিহাসিক ওয়েস্টলেক স্টুডিওতে গান রেকর্ড করলো ব্যান্ড চিরকুট। সোমবার (১২ জুন) বিখ্যাত এ স্টুডিওতে গান তৈরির অভিজ্ঞতা অর্জন করলো দলটি। 

৭০-দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইম্যাজিন ড্রাগনস, চেইন স্মোকার, হুইটনি হিউসটন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের অ্যালবাম রেকর্ড হয়েছে ও হচ্ছে।

আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনার, দি বিগেস্ট রকস্টার অফ অল টাইম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের পুরোটাই এখানে রেকর্ডিং হয়েছে। জানা যায়, আরও অনেক অনেক গান করেছেন তিনি এখানে। তার স্মৃতিও সংরক্ষিত আছে এ স্টুডিওর একটি বিশেষ কক্ষে।

এমনই বিখ্যাতজনদের পদভারে মুখর-স্মৃতিমাখা অত্যাধুনিক স্টুডিওটিতে নতুন সংগীতায়োজনে তৈরি হল চিরকুটের গান ‘আহারে জীবন’।

এই অভিজ্ঞতায় দারুণ উচ্ছ্বসিত চিরকুট। এমনটাই জানানো হয়েছে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে।

দলের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,“এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমাদের ব্যান্ডের ২১ বছরের পথচলায় আমাদের জন্য দারুণ একটি স্মরণীয় দিন। আমরা আমাদের অর্ধেক বা তার বেশি জীবন স্টুডিওতে কাটিয়েছি। স্টুডিও আমাদের স্বস্তি, বাড়িঘর। বাংলাদেশ থেকে এসে আজ হলিউডের এই স্টুডিওতে, এত জগদ্বিখ্যাত মানুষের গন্ধমাখা জায়গাটাতে আমরা সারাদিন রেকর্ড করেছি। সারাদিন কাটিয়েছি। সৃষ্টিকর্তা আমাদের এত দিয়েছেন, কৃতজ্ঞতায় বারবার নুইয়ে যাই আমরা।”

সুমি জানান, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রে তাদের গাওয়া ‘আহারে জীবন’ গানটি এখন কোটি কোটি মানুষের আবেগ। তাই সে আবেগের প্রতি সম্মান জানিয়েই ঐতিহাসিক এ স্টুডিওতে গানটি পুনরায় রেকর্ড করলেন তারা। যা খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে।

এদিকে, স্পটিফাইতে প্রকাশিত হয়েছে এ ব্যান্ডের নতুন একটি গান ‘চকলেট’। গত ৮ মে ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক দু’মাস ব্যাপী কনসার্ট ট্যুরে আমেরিকা যায় চিরকুট। দেশটির বস্টন, নিউ ইয়র্ক, শিকাগো, মিশিগান, অস্টিন, ডালাস, সান ফ্রান্সিসকোয় কনসার্ট শেষে আগামী ১৬ জুন ওকলাহোমা, ১৮ জুন সিয়াটল ও ২৪ জুন ভার্জিনিয়া ও ২৫ জুন পুনরায় নিউ ইয়র্কে শো করছে তারা।

Tags: আমেরিকাচিরকুটডালাসনিউ ইয়র্কব্যান্ডমাইকেল জ্যাকসনমিশিগানলিড বিনোদনলেডি গাগাশিকাগোসুমি
Previous Post

বাফুফে’র দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলাকালে মতামত প্রকাশ নয়: হাইকোর্ট

Next Post

আলবাকে আবারও মেসির সতীর্থ করতে চাচ্ছে মিয়ামি

Next Post
লিওনেল মেসি ফুটবল মাঠে, ক্লাবের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলবাকে আবারও মেসির সতীর্থ করতে চাচ্ছে মিয়ামি

লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ির ঐতিহ্যবাহী ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের ঐতিহ্য দালাল বাজার জমিদার বাড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT