চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 13, জুন 2023
in জনপদ, বরগুনা
A A
নির্বাচিত ইউপি সদস্যের ছবি, দুর্নীতির অভিযোগে বরখাস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মো. রাসেল, বরগুনা:
বরগুনায় বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা ও চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে গোলাম ফরিদ নামের এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার ১৩ জুন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক স্বপন। এর আগে গত ৫ জুন সোমবার বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

গোলাম ফরিদ সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, ন্যায্য মূল্যে চালসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠে গোলাম ফরিদের বিরুদ্ধে। অভিযোগ সত্যতা মিললে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ৫ জুন সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। তবে এতদিন বিষয়টি ধামাচাপা থাকলেও আজ বিকেলে ইউপি সদস্য গোলাম ফরিদ বরখাস্তের বিষয়টি জনসম্মুখে আনেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য গোলাম ফরিদের মোবাইলফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, গোলাম ফরিদ ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি জেলে কার্ড, বিধবা ভাতা, ভিজিডি কার্ডসহ সকল ধরনের সরকারী সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে সাধারণ জনগনের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। আমার কাছে একটি লিখিত অভিযোগ আসে আমি সরেজমিনে গিয়ে এটার তদন্ত করি এবং সত্যতা পাই।

তিনি আরও বলেন, পরে স্থানীয় ভুক্তভোগী জনগণ উপজেলা পরিষদের জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্য গোলাম ফরিদ এর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দেন এবং একজন ট্যাগ অফিসারকে তদন্ত করার নির্দেশনা দেন। অভিযোগের সত্যতা পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বহিষ্কার করে। তবে বিষয়টি আমি এবং আমার পরিষদ জানতাম না, আজকে জানতে পেরেছি।

Tags: বরগুনা
Previous Post

ইসলামী আন্দোলনের নির্বাচন বর্জন দুঃখজনক: মেয়র প্রার্থী লিটন

Next Post

কোথায় কি চক্রান্ত হচ্ছে তার খবর সরকারের কাছে আছে: ওবায়দুল কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোথায় কি চক্রান্ত হচ্ছে তার খবর সরকারের কাছে আছে: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনেভা পৌঁছানোর সময় স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনেভা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT