চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সক্রিয়ভাবে কাজ করলে জরায়ু ক্যান্সার ৯৮ শতাংশ কমানো সম্ভব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 11, জুন 2023
in স্বাস্থ্য
A A
বিশ্ব বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারীরা একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করবে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। সংস্থাটির সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম বলেছেন সবাই মিলে কাজ করলে জরায়ু মুখের ক্যান্সার অন্তত ৯৮% কমিয়ে ফেলতে পারব।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওজিএসবি) আয়োজিত ৩১ তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের শেষদিনে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক বিশেষ একটি অধিবেশনে সভাপতির বক্তব্যে ওজিএসবির সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম এ কথা বলেন।

তিনি বলেন: ভ্যাকসিন নিয়ে সমাজে যে সব ভুল ধারণা রয়েছে সেগুলো ভাঙতে আমাদের উদ্যোগী হতে হবে। তৃণমূলের মেয়েদেরকে ভ্যাকসিনের উপকারিতা সম্পর্কে আমাদের বুঝাতে হবে, এবং তাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। জরায়ু মুখের ক্যান্সার হলে আমাদের মায়েদের ও মেয়েদের কত কষ্ট হরতে হয় সেটা আমাদের চিকিৎকদের চেয়ে কেউ ভালো জানে না। আমাদের তাই প্রতিটি চিকিৎসককে সংকল্পবদ্ধ হতে হবে। জরায়ু মুখের ক্যান্সার নির্মূলে ভ্যাকসিন এসেছে। সবার জন্য এই ভ্যাকসিন নিশ্চিত করতে ওজিএসবি সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করবে।আমরা সবাই মিলে কাজ করলে জরায়ু মুখের ক্যান্সার অন্তত ৯৮% কমিয়ে ফেলতে পারব। এ জন্য আমাদের চিকিৎসকদের বড় ধরনের ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন: জরায়ু মুখের ক্যান্সার নির্মূলে তাদের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এই গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন ডাক্তার নাজিয়া আহমেদ এবং ডাক্তার কাশেফা খাতুন। উল্লেখ্য যে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ফার্মা বেশ আগে প্যাপিলোভাক্স নামে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন বাজারে এনেছে। সরকারি পর্যায়ে সাধারণ নারীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়েও সরকার অনেকদূর এগিয়ে গেছে।

গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিএসএমএমইউ-এর প্রফেসর ডাক্তার জান্নাতুল ফেরদৌস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিডার (ইমুনাইজেশন ও ভ্যাকসিন ডেভেলপমেন্ট) ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রিয়াদ মাহমুদ, আইসিডিডিআরবির ডা. তাজুল এ বারি, ইপিআই-এর ডা. তানভীর হোসেন সহ বিভিন্ন সংগঠনের বিশেষজ্ঞরা।

Tags: জরায়ু মুখের ক্যান্সার
Previous Post

আমার হৃদয়ের ‘প্রহেলিকা’ দর্শকদের মাঝে ভাগ করে দিতে চাই: চয়নিকা চৌধুরী

Next Post

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

Next Post
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের জন্য ক্রিকেট খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও আহতরা, ভয়াবহ দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ‘বিগ বস’ বিজয়ী রুবিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT