চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টের ‘বিশ্বকাপ’ জিতল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 11, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে টেস্টের ‘বিশ্বকাপ’ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মুকুট জিতল অস্ট্রেলিয়া। টানা দুবার ফাইনাল খেলেও ট্রফি ছুঁয়ে দেখা হল না রোহিত-কোহলিদের। ইংল্যান্ডের কেনিংটন ওভালে কামিন্স-স্টার্কদের কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত।

শনিবার চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করা ভারতের রোববার শেষদিনে প্রয়োজন ছিল ২৮০ রান। আগেরদিন ভালো ব্যাট করে টিকে থাকা কোহলি (৪৬*) ও আজিঙ্কা রাহানে (২০*) দিন শুরু করেন।

পঞ্চম দিনের শুরুতে কোহলি-রাহানেকে সুবিধা করতে দেয়নি অস্ট্রেলিয়া। আর মাত্র ৩ রান যোগ করে বোল্যান্ডের বলে স্লিপে স্মিথের দুর্দান্ত ক্যাচে ৪৯ রানে ফেরেন আশা-ভরসার কোহলি। ওই ওভারে রবীন্দ্র জাদেজাও ফেরেন শূন্য রানে। বোল্যান্ডের সেই ওভারই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দেয়। ভারত টিকতে পারে সবে এক সেশন।

৪৪৪ রানের বড় লক্ষ্যে নামা ভারতের কোনো ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি। রানতাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩৪ রানে শেষ হয় তাদের ইনিংস। শেষদিনে যোগ করতে করতে পারে কেবল ৭০ রান। দেখে বড় হার। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে গতবার ৮ উইকেটে হেরেছিল ভারত, নিউজিল্যান্ডের কাছে।

অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের ২৮৫ রানের বিশাল জুটি ফাইনালের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল।

ফাইনালের প্রথমদিনে টসে হেরে আগে ব্যাট করতে নামা অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৯ রানে। সেঞ্চুরিতে ১২১ রান করেন স্মিথ, ১৬৩ রানে থামেন ম্যাচসেরা ট্রাভিস হেড। ভারতের মোহাম্মদ সিরাজ ৪ উইকেট নেন।

জবাব দিতে নেমে ফলোঅনের শঙ্কা এড়িয়ে মাত্র ২৯৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৮৯ রান আসে রাহানের থেকে, ফিফটি তুলে অজিদের লিড কিছুটা কমান পেসার শার্দূল ঠাকুর। অধিনায়ক কামিন্স সর্বোচ্চ ৩ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ হলেও তেমন সুবিধা করতে পারেনি ভারত। উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারির ৬৬ রানের কার্যকরী ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কামিন্স। স্পিন-অলরাউন্ডার জাদেজা নেন ৩ উইকেট।

প্রথম ইনিংসের ১৭৩ রানের লিডসহ ভারতকে ৪৪৪ রানের বড় লক্ষ্য দেয়া অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় নামা ভারতের লাইনআপে প্রথম আঘাত হানেন বোল্যান্ড, চতুর্থ দিনে তুলে নেন ওপেনার শুভমন গিলকে। পরে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার উইকেট হারালেও ভালোভাবে দিন শেষ করেন কোহলি-রাহানে।

শেষদিনের শুরুতে কোহলিকে হারিয়ে উইকেটকিপার-ব্যাটার শ্রীকর ভরতকে সঙ্গে নিয়ে রাহানে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। বেশি সময় ক্রিজে থাকতে পারেননি, ৪৬ রানে ফেরেন স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ভরত ২৩ রানে নাথান লায়নের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন।

অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার নাথান লায়ন। পেসার স্কট বোল্যান্ড ৩টি ও মিচেল স্টার্ক নেন ২টি উইকেট। প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন ট্রাভিস হেড। সঙ্গে দাপুটে জয়ে অ্যাশেজের আগে ইংল্যান্ডকে যেন বার্তাই দিয়ে রাখল অস্ট্রেলিয়া।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডওভালকামিন্সভারতরাহানেরোহিতলিড স্পোর্টসস্মিথহেড
Previous Post

প্রশান্ত সাগরের এল নিনো’র কারণে ভারতে ১০০ বছরে ১৩টি খরা

Next Post

আমার হৃদয়ের ‘প্রহেলিকা’ দর্শকদের মাঝে ভাগ করে দিতে চাই: চয়নিকা চৌধুরী

Next Post
চয়নিকা চৌধুরী সুন্দর বাংলার শাড়ি পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার হৃদয়ের ‘প্রহেলিকা’ দর্শকদের মাঝে ভাগ করে দিতে চাই: চয়নিকা চৌধুরী

বিশ্ব বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারীরা একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সক্রিয়ভাবে কাজ করলে জরায়ু ক্যান্সার ৯৮ শতাংশ কমানো সম্ভব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT