চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসড়কে যাত্রীদের সুবিধার্থে হাইওয়ে পুলিশের অ্যাপ ‘হ্যালো এইচপি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 11, জুন 2023
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন হেল্প ডেস্ক অ্যাপের স্ক্রিনশট, বাংলাদেশি সংবাদ ও তথ্য সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সহযোগিতার জন্য একটি অ্যাপ চালু করেছে হাইওয়ে পুলিশ। অ্যাপটির নাম ‘হ্যালো এইচপি’।

রোববার ১১ জুন দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন বলেন, মহাসড়কে কেউ বিপদে পড়লে, তা এখন সহজেই আমাদের জানানো যাবে। সবাইকে সহযোগিতা করতে ‘হ্যালো এইচপি’ অ্যাপ চালু করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, ২০০৫ সালের ১১ জুন প্রতিষ্ঠিত হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। দেশের নয় হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে তিন হাজার কিলোমিটার মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ। মাদক, চোরাচালানসহ সড়কের নানা অপরাধরোধে তিনি হাজার সদস্য কাজ করছে। সারাদেশের ৭৩টি থানা-ফাঁড়ির মাধ্যমে এই কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রয়োজনের তুলনায় কম জনবল দিয়ে চলছে হাইওয়ে পুলিশ। তাই নতুন ইউনিট ও থানা ফাঁড়ি খুলতে হবে। প্রতিটি থানা ফাঁড়িতে একটি বা দুটি গাড়ি থাকা যথেষ্ট নয়।

৪০-৫০ কিলোমিটার থানা-ফাঁড়ি এলাকায় কাজ করতে গাড়ির সংখ্যা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।

‘হ্যালো এইচপি’ অ্যাপ থেকে যেসব সুবিধা পাওয়া যাবে
মহাসড়কে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন- রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি। জরুরি সাহায্য বাটন চেপে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশের পেট্রোল টিমের কাছ থেকে সাহায্য পাওয়া। এছাড়া থাকবে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়নভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর এবং মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনগুলোর মোবাইল নম্বর।

Tags: হাইওয়ে পুলিশ
Previous Post

মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

Next Post

এমজিআই এর নতুন পণ্য ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’

Next Post
নতুন স্যানিটারি ন্যাপকিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমজিআই এর নতুন পণ্য 'ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন'

প্রিন্স উইলিয়ামের সামনে অজ্ঞান ব্রিটিশ সৈন্যরা, গরমের মধ্যে পারফরম্যান্স দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড গরমে প্রিন্স উইলিয়ামের সামনে অজ্ঞান ব্রিটিশ সৈন্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT