চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম জিলহাজ শেখ

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
10:43 অপরাহ্ন 10, জুন 2023
in শিক্ষা
A A
বাবা ও ছেলে একসঙ্গে বসে আলোচনা করছেন, পটভূমিতে রঙিন দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সি-ইউনিটের মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে গোপালগঞ্জের মোঃ জিলহাজ শেখ। ভর্তি পরীক্ষার নৈর্ব্যক্তিক ও লিখিত ১০০ নম্বরের মধ্যে জিলহাজ পেয়েছে ৭৯.২৫ নম্বর। জিলহাজ ট্রাক ড্রাইভার ও বালু ব্যবসায়ী শহর আলী শেখ ও গৃহিনী শিরীন আক্তারের ছেলে।

গোপালগঞ্জ শহরতলীর পুরাতন মানিকদাহ গ্রামে জিলহাজের বাড়ী। ৩ ভাই ও ১ বোনের মধ্যে জিলহাজ ৩য়। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারী স্কুলে লেখাপড়া শেষ করে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় জেলা শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ৪.৮৩ পয়েন্ট নিয়ে এসএসসি পাশ করে। পরে শহরের হাজী লাল মিয়া সিটি কলেজে মানবিক শাখায় ভর্তি হয়ে এইচএসসিতে জিপিএ-৫ পায় জিলহাজ।

জেলা শহরেই কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করে জিলহাজ ৭৯.২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে।

জিলহাজ বলেন, পরিবারের সকলের আমার প্রতি আস্থা ছিল, যা আমার শক্তি হিসেবে কাজে দিয়েছে। এই শক্তিই কাজে লাগিয়ে আমি ভাল ফলাফল করেছি। এসএসসিতে ৪.৮৩ পেয়ে আপসেট ছিলাম। এরপরই ভালভাবে পড়াশোনা করি। সেখান থেকে এইচএসসিতে জিপিএ-৫ পাই। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য এখানেই কোচিং সেন্টারে ভর্তি হই।

জুনিয়রদের ঢাকা না যাওয়ার আহবান জানিয়ে জিলহাজ শেখ বলেন, মফস্বল শহর থেকে ঢাকায় গিয়ে কোচিংয়ে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অন্তত ৩/৪ মাস সময় লাগে। এতে প্রস্তুতি নেয়া যায় না। কোচিং করতে ঢাকায় গিয়ে সময় নষ্ট না করে স্থানীয় কোচিং সেন্টারের মাধ্যমে প্রস্তুতি নিলেও ভাল ফলাফল করা সম্ভব।

মা শিরীন আক্তার বলেন, ছেলের রেজাল্টে আমি প্রচণ্ড খুশি। পড়ালেখার জন্য ওকে কখনো বকা দিতে হয়নি। পড়ালেখা সে নিজের ইচ্ছা মত করেছে।

হাজী লাল মিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস বলেন, নিয়ম ও নৈতিকতার মাধ্যমে লেখাপড়া করলে সাফল্য পাওয়া সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত মোঃ জিলহাজ শেখ।

Tags: ‘সি’ ইউনিটঢাকা বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা
Previous Post

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সিরাজুল আলম খান

Next Post

‘১০ শতাংশ ভোট পান কিনা সেটি পরখ করে দেখুন’, বিএনপিকে তথ্যমন্ত্রী

Next Post
বিএনপি নেতারা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'১০ শতাংশ ভোট পান কিনা সেটি পরখ করে দেখুন', বিএনপিকে তথ্যমন্ত্রী

উচ্চ ঢেউ ও ঝড়ের আশঙ্কা সহ সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুস্পষ্ট লঘুচাপে’ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরে সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT