চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুড়ঙ্গ’তে নুসরাত ফারিয়ার এক ঝলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 10, জুন 2023
in বিনোদন
A A
নুসরাত ফারিয়া সিনেমার সেটে এক ঝলক, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের মত ঢালিউডেও অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে উঠেছে আইটেম গান। খুব কম ছবিই পাওয়া যাবে আইটেম গান ছাড়া! আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ ছবিতেও বড় আয়োজনের একটি আইটেম গান থাকছে। যে গানে মূখ্য ভূমিকায় থাকছেন দেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া!

শনিবার বিকেলে নায়িকা ফারিয়া তার অফিশিয়াল ফেসবুকে সেই আইটেম গানের এক ঝলক শেয়ার করেন। প্রায় ৩০ সেকেন্ডের ক্লিপটিতে ফারিয়া ছাড়াও দেখা মিলেছে সুড়ঙ্গ’র নায়ক আফরান নিশোর!

গানের শিরোনাম ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’। জানা গেছে, গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। গানের টিজারে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪টায় পুরো গানটি উন্মুক্ত করা হবে।

এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় চার’শ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা। গানটির জন্য ব্যয় হয়েছে মোটা অংকের বাজেট। এ বিষয়ে নির্মাতার ভাষ্য,‘এখানে মোটামুটি বাজেটের যেসব ছবি তৈরি হয়, এমন একটি সিনেমার অর্ধেক বাজেট খরচ হয়ে গেছে এই একটা গানে।’

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। আলফা আই থেকে এই আইটেম গান সম্পর্কে জানানো হয়, ‘আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়ার পর দুই সপ্তাহ সময় নেন ফারিয়া। এরপর তিনি কাজটি করতে সম্মতি দেন।’

ফারিয়াকে দিয়ে আইটেম গান করানো বিষয়ে রাফী বললেন, ‘আমরা আন্তর্জাতিক মানের একটা কাজ করার চেষ্টা করেছি। ফলে এই আইটেম গানে এমন একজনকে খুঁজছিলাম, যিনি এই কাজের সঙ্গে যাবেন। ছবির ভ্যালু ক্রিয়েট হবে। দর্শকদের একটা বাড়তি আকর্ষণ তৈরি হবে। সে ক্ষেত্রে ফারিয়া তো দুই বাংলায় কাজ করেন, ভালো নাচতে পারেন—তার প্রমাণও পেয়েছি কিছু মিউজিক ভিডিওর গানে ও সিনেমায়। তাই তাকে নেওয়া।’

নাটকে শীর্ষ অভিনেতাদের একজন নিশো। ছোটপর্দার দর্শকদের কাছে তিনি পরীক্ষিত অভিনেতা। সেই সব দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন এই তারকা। তার বিপরীতে সঙ্গে আছেন তমা মির্জা। সুড়ঙ্গ’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

Tags: আফরান নিশোকনানুসরাত ফারিয়ারায়হান রাফীলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৫৩

Next Post

ফল চুরি রোধে গাছে দেয়া তারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Next Post
প্রাচীন গ্রাম্য বাড়ির দৃশ্য, গাছের ছায়ায় ছড়ানো ছাউনি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফল চুরি রোধে গাছে দেয়া তারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হাস্যোজ্জ্বল তরুণী টিকটক চ্যালেঞ্জে অংশ নিয়ে পিসিতে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটক চ্যালেঞ্জে অংশ নিয়ে ১৬ বছরের কিশোরীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT