চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ফলোঅন এড়ালেও অজিদের বড় লিড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 09, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শক বসে দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফলোঅনের শঙ্কায় পড়েছিল ভারত। ব্যাট হাতে আজিঙ্কা রাহানে ও শার্দূল ঠাকুরের প্রতিরোধে ফলোঅন এড়ানো গেলেও অস্ট্রেলিয়া পেয়েছে ১৭৩ রানের বড় লিড। অজিদের প্রথম ইনিংসে ৪৬৯ রানের জবাবে ২৯৬ রানেই থেমেছে টিম ইন্ডিয়া।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অজিরা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে করেছে ১৬ রান। মোহাম্মাদ সিরাজের বলে ভরতের গ্লাভসে ধরা পড়ে ড্রেসিং রুমে ফিরেছেন এক রান করা ডেভিড ওয়ার্নার। ক্যাঙ্গারুরা ১৮৯ রানে এগিয়ে আছে।

শুক্রবার কেনিংটন ওভালে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের দ্বিতীয় বলেই স্কট বোল্যান্ডের বলে বোল্ড হন ৫ রান করা উইকেটরক্ষক ব্যাটার শ্রীকার ভরত। তাতে রোহিত শর্মার দলের উপর ফলোঅনের শঙ্কা আরও জেঁকে বসে।

ব্যক্তিগত ৮ রানের মাথায় জীবন পান শার্দূল ঠাকুর। পেসার প্যাট কামিন্সের বলে ক্যাচ ফেলেন গালিতে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন।

দীর্ঘ ১৭ মাস পর টেস্টে ফিরেই হাফ সেঞ্চুরির দেখা পান রাহানে। কামিন্সের বলে হুক শটে লং লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন। এরপর টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকেও পা রাখেন।

রাহানে ৭২ রানে ব্যাট করার সময় তার ক্যাচ ধরতে পারেননি প্রথম স্লিপে থাকা ডেভিড ওয়ার্নার। উইকেটরক্ষক ক্যারির সঙ্গে ক্যাচ ধরা নিয়ে ভুল বোঝাবুঝিতে ওয়ার্নার একটু দেরিতে হাত বাড়ান। বল তার হাতে লাগলেও তালুবন্দি হয়নি।

কামিন্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েও ক্রিজে থেকে যান শার্দূল। ব্যক্তিগত ৩৬ রানে থাকা শার্দূল রিভিউ নেয়ার পর টিভি রিপ্লেতে দেখা যায়

অজি অধিনায়কের বল ডেলিভারির সময় তার পা দাগের বাইরে ছিল। পরে আম্পায়ার নো বলের সংকেত দেন।

সেঞ্চুরির কাছে গিয়েও তা আদায় করতে পারেননি রাহানে। কামিন্সের বলে গালিতে থাকা গ্রিন ধরেন উড়ন্ত ক্যান নেন। ১২৯ বলে ১১ চার ও এক ছক্কায় ৮৯ রানের ইনিংস খেলে রাহানে ক্রিজ ছাড়েন। এর আগে শার্দূলের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে ভারতকে খানিকটা চাপমুক্ত করেন।

খানিকপর উমেশ যাদবকেও বোল্ড করে ফেরান কামিন্স। ফিফটি পাওয়া শার্দূল ১০৯ বলে ৬ চারে ৫১ রান করে গ্রিনের বলে ক্যারির গ্লাভসবন্দি হন। ১৩ রান করা মোহাম্মাদ শামিও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে ভারতের প্রথম ইনিংস শেষ হয়।

অজিদের হয়ে কামিন্স ৩টি উইকেট পান। স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন দুটি ও নাথান লায়ন একটি করে উইকেট নিয়েছেন।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডওভালকামিন্সটেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালভারতরাহানেলিড স্পোর্টসশার্দূল
Previous Post

ক্যাসিনোতে নিরব-তাসকিনের টেক্কা, রহস্যময়ী বুবলী!

Next Post

বিএনপির সাথে সংলাপের প্রয়োজনীয়তা নেই: তথ্যমন্ত্রী

Next Post
বাংলাদেশের রাজনৈতিক আলোচনা ও সমঝোতার জন্য আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সাথে সংলাপের প্রয়োজনীয়তা নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশের রাজনীতিতে কুসুম পুরুষ সিরাজুল আলম খান. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে তিনি হয়ে উঠলেন ‘রাজনীতির রহস্যপুরুষ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT