চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ ঘাসের পিচে অজিদের চার শতাধিক রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 08, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিকেট খেলছেন, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম সেঞ্চুরি হাঁকানো ট্রাভিস হেড তার ব্যক্তিগত রানকে আরেকটু বড় করলেন। ব্যক্তিগত দেড়শ রান করার পর ব্যাট উঁচিয়ে করলেন উদযাপন। তার আগে একইরকম উদযাপন সেঞ্চুরি পাওয়ার পর করলেন স্টিভেন স্মিথ। এই দুই ব্যাটারের বড় জুটিতে কেনিংটন ওভালের পিচের ছয় মিলিমিটার উচ্চতার সবুজ ঘাসের পিচে বড় স্কোর পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ ৪৬৯ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত তাদের প্রথম ইনিংসে ৩০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে। রোহিত শর্মা ১৫ রান করে প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হন। শুভমান গিল ১৩ রান করে স্কট বোল্যান্ডের বলে হন বোল্ড।

বৃহস্পতিবার ক্যাঙ্গারুরা ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকা স্মিথ এদিন তা আদায় করে নেন।

ভারতীয় বোলারদের দিশেহারা করে ছাড়ছিল হেড-স্মিথের জুটি। চতুর্থ উইকেটে তারা ২৮৫ রান যোগ করেন। ভারতকে ম্যাচে ফেরান বোলাররা। ৩ উইকেটে ৩৬১ থেকে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৪০২ রান।

হেড-স্মিথের জুটি ভাঙেন মোহাম্মাদ সিরাজ। ওয়ানডে মেজাজে ব্যাট করা হেড ১৭৪ বলে ২৫ চার ও এক ছক্কায় ১৬৩ রান করে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন।

ক্যামেরন গ্রিন ৬ রানের বেশি করতে পারেননি। স্মিথ ২৬৮ বলে ১৯ চারে ১২১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে শার্দূল ঠাকুরের বলে বোল্ড হন। মিচেল স্টার্ককে দারুণ থ্রোয়ে রান আউট করেন বদলি ফিল্ডার অক্ষর প্যাটেল।

অষ্টম উইকেটে ৫১ রানের জুটি গড়ে প্যাট কামিন্সকে নিয়ে প্রতিরোধ গড়েন অ্যালেক্স ক্যারি। ৬৯ বলে ৮ চার ও এক ছক্কায় ক্যারি ৪৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন। এরপর নাথান লায়ন ও প্যাট কামিন্সের উইকেট তুলে নেন সিরাজ, অলআউট হয় অস্ট্রেলিয়া। কামিন্সের ক্যাচ নেন আজিঙ্কা রাহানে। এ নিয়ে টেস্টে তিনি শততম ক্যাচ নিলেন।

ভারতের পক্ষে সিরাজ ৪টি, শামি ও শার্দূল দুটি এবং জাদেজা একটি উইকেট দখল করেন।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডওভালটেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালভারতলিড স্পোর্টসসিরাজস্মিথহেড
Previous Post

লিভারপুলে এসে আরও ট্রফি চাইলেন বিশ্বজয়ী অ্যালিস্টার

Next Post

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ

Next Post
ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ

বিএনপি নেতা লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের দুর্নীতির কারণেই বিদ্যুৎখাতসহ সবখানে সঙ্কট: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT