চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট না খেললেও দলকে যেভাবে অনুপ্রাণিত করছেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 08, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ও কোচের মধ্যে আলোচনা, ক্রিকেট অনুশীলন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে বড় চমক হয়ে এসেছে মুশফিক হাসানের নাম। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র বিপক্ষে সিলেটে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলায় বিশ্রাম নিয়ে প্রস্তুতিতে যোগ দিয়েছেন একটু দেরিতে। বৃহস্পতিবারই প্রথম টাইগার ডেরায় প্রবেশ করলেন তরুণ পেসার। সংবাদমাধ্যমের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন। জানিয়েছেন, প্রথম দেখায় বিশ্বতারকা সাকিব আল হাসান তাকে কী বলেছেন।

‘সাকিব ভাই বলল, কনগ্রেটস মুশফিক। ক্যারি অন।’

ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের মোহামেডানেই খেলেছেন মুশফিক। তারপরও জাতীয় দলের অনুশীলনে সাকিবের কণ্ঠে ‘শুভ কামনা’ শোনাটা উঠতি ক্রিকেটারের জন্য বড় কিছুই।

সাকিব টেস্ট অধিনায়ক, কিন্তু আফগানদের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবেন না ইনজুরির কারণে। তারপরও অনুশীলনে এসে লিটন দাসের দলকে উজ্জীবিত করছেন। নিজেও শুরু করেছেন ফেরার লড়াই।

সকাল সকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে সেরেছেন ফিটনেস সেশন। জিমে ছিলেন কিছুটা সময়। পরে মূল মাঠে করেছেন রানিং। টেস্ট দলের নতুন সদস্য মুশফিক হাসানের সঙ্গে হাত মিলিয়ে তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। অন্য ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক।

সাকিব আল হাসান অনুপ্রেরণামূলকভাবে বল ছুঁড়ে ফেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
মিরপুরে বোলিং করছেন মুশফিক হাসান

সাকিবের আঙুলের সবশেষ অবস্থা বোঝার জন্য পুনরায় এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট দেখে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, সাকিব শিগগিরই খেলায় ফিরতে পারবেন। জুলাইয়ে ওয়ানডে সিরিজে ফেরার কথা জানান তিনি।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু ১৪ জুন। এটি খেলে আফগানরা চলে যাবে ভারতে। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ফের ১ জুলাই আসবে তারা। চট্টগ্রামে ৫ জুলাই মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।

Tags: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমুশফিকলিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসান
Previous Post

দিনশেষে ফিল্মের গানগুলো বেঁচে থাকে: নাভেদ পারভেজ

Next Post

প্রায় দুই লাখ গাছ লাগাবে সেনাবাহিনী, উদ্বোধন করলেন সেনাপ্রধান

Next Post
সেনাবাহিনী সদস্যরা বৃক্ষরোপণ উদ্বোধন করছেন, balloons ও ব্যানার সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দুই লাখ গাছ লাগাবে সেনাবাহিনী, উদ্বোধন করলেন সেনাপ্রধান

রাষ্ট্রপতি টেলিভিশন চ্যানেল মালিকদের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন চ্যানেল মালিকদের যে আহ্বান জানালেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT