চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকার টিকিট নিলেন চিত্রনায়ক ফেরদৌস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 08, জুন 2023
in বিনোদন
A A
চিত্রনায়ক ফেরদৌস নৌকার টিকিট সংগ্রহের সময় সাধারণ মানুষের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে নৌকার টিকিট কিনলেন চিত্রনায়ক ফেরদৌস। সোমবার (৫ জুন) ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এই নায়ক।

বুধবার (৭ জুন) ছিলো নায়ক ফেরদৌসের ৫০ তম জন্মবার্ষিকী। এদিন তাকে শুভ কামনা জানিয়ে একটি পোস্ট দেন চিত্রনায়িকা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঢাকা-১৭ আসনে নৌকার দলীয় মনোনয়ন পেতে টিকেট সংগ্রহ করায় শুভ কামনা জানান নিপুন।

তিনি লিখেন, ‘একজন মানুষ, যিনি কিনা একজন সফল নায়ক, এরপর নায়ক থেকে প্রযোজক, প্রযোজক থেকে রাজনীতির মাঠে তার পদার্পণ। এখন সম্পূর্ণভাবে সক্রিয় রাজনীতিতে। ১৭ আসনের জন্য নমিনেশন তুলেছেন আমাদের সকলের প্রিয় ফেরদৌস ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।’

নিপুন বলেন, ‘আমরা সকলে চাই, এই এলাকাতে একজন নায়ক ছিলেন আমাদের পার্লামেন্ট মেম্বার (ফারুক)। বর্তমানে যদি ফেরদৌস ভাই আসতে পারেন এই পর্যায়ে তাহলে আমরা সকলেই অনেক আনন্দিত হবো।’

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। কাগজের ব্যালটে হবে ভোট। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Tags: ঢাকা-১৭নায়কনির্বাচননৌকাফারুকফেরদৌসলিড বিনোদন
Previous Post

‘স্বল্প প্রত্যাশার’ লিগে মেসিকে শুভ কামনা বার্সার

Next Post

বাংলাদেশি হজযাত্রীদের প্রশংসা করলেন সৌদির হজ উপমন্ত্রী

Next Post
সৌদি হজ উপমন্ত্রী বাংলাদেশি হজযাত্রীদের প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি হজযাত্রীদের প্রশংসা করলেন সৌদির হজ উপমন্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়ার জন্য পরামর্শ দিচ্ছেন একজন নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানকে পাকিস্তান ছাড়ার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT