চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপবৃত্তি নিয়ে নগদকে জড়িয়ে গুজব ছড়ানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 07, জুন 2023
in অপরাধ, বাংলাদেশ
A A
নগদের ডিজিটাল লেনদেনের লোগো, মোবাইল ব্যাংকিং অ্যাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তি বিতরণ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচারের প্রতিকার চেয়ে রাজধানীর বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর অধীনে নগদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

আজ বুধবার (৭ জুন) একটি মামলা করেছে প্রতিষ্ঠানটি। নগদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে কিছু ফেসবুক পেইজ ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলায় অভিযোগ আনা হয়েছে। নগদ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

সম্পতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় দেড় কোটি শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরণে আগামী পাঁচ বছরের জন্য নগদকে বেছে নিয়েছে। আরো কয়েকটি মন্ত্রণালয় এবং সংস্থাও ভাতা বিতরণের জন্য নগদকেই এককভাবে বেছে নিতে যাচ্ছে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে একটি চক্র অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে নগদের অভিযোগ।

নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও নানাভাবে ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে চক্রটি। এমনকি নগদের ইমেজ ক্ষুণ্ন করার প্রচেষ্টায় তারা লিফলেট পর্যন্ত বিতরণ করে। তখনো সুনির্দিষ্ট কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নগদ এখতিয়ারাধীন বিজ্ঞ আদালতে মামলা করে এবং আদালতের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বিদেশি মালিকানায় থাকা একটি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের বেশকিছু কর্মকর্তার নাম চলে আসে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে নগদের স্ট্রাটেজিক রিলেশন্স অ্যান্ড এলইএ অপারেশন্স-এর চিফ লে. কর্নেল (অব.) কাওসার সওকত আলী বলেন, ‘বিভিন্নভাবে আমরা বরবার আক্রান্ত হচ্ছি। এবার সরকারি দায়িত্ব আমাদের কাছে আসার পরে আক্রমণের হার আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। অপপ্রচার ও নোংরা আক্রমণের শিকার হয়ে অবশেষে নগদ কর্তৃপক্ষ আইনের আশ্রয় নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘নানা তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং তার পরিপ্রেক্ষতেই মামলা হয়েছে। আমরা আশা করছি, বিভিন্ন সরকারি ভাতা বিতরণের বিপক্ষে ভিত্তিহীন অপপ্রচারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

Tags: নগদমামলা
Previous Post

তেলুগুতে রিমেক হচ্ছে ‘তাকদীর’, চঞ্চলের চরিত্রে কে?

Next Post

পিবজার নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা

Next Post
পিবজার নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা, নির্বাচনী প্রচার চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পিবজার নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা

প্রণব সাহাকে স্মরণে চ্যানেল আইয়ের শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর শ্রদ্ধাভরে চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহাকে স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT