চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়েটেকের বিপক্ষে গত ফাইনালের শোধ তোলার সুযোগ গাফের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 06, জুন 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একবছর আগে ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইগা সুয়েটেক ও কোকো গাফ। রোলাঁ গারোঁতে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন সুয়েটেক। এবার দুই তারকার দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালেই।

ইউক্রেনের লেসিয়া সুরেনকোকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টারের টিকিট কেটেছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পোলিশ তারকা। প্রথম সেটে ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন সুয়েটেক। অসুস্থতার কারণে সুরেনকো খেলা চালিয়ে যেতে পারেননি। সুয়েটেককে বিজয়ী ঘোষণা করা হয়।

আরেক ম্যাচে স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা সুমেদলোভাকে ৭-৫ ও ৬-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পা রেখেছেন র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাফ।

উইম্বলডনে গতবছরের রানার্সআপ তিউনিসিয়ার অনস জাবেউরও কেটেছেন কোয়ার্টারের টিকিট। র‍্যাঙ্কিংয়ের সাতে থাকা তারকা যুক্তরাষ্ট্রের বার্নার্ড পেরাকে ৬-৩ ও ৬-১ ব্যবধানে হারিয়েছেন। শেষ আটে তার প্রতিপক্ষ ব্রাজিলের বের্তিজ হাদ্দাদ মাইয়া।

ছেলেদের এককে চিলির নিকোলাস জ্যারির সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৭-৬ (৭-৩), ৭-৫ ও ৭-৫ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন চতুর্থ বাছাই নরওয়ের ক্যাসপার রুড। গত আসরের মতো এবারও তার প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ের ছয়ের ডেনমার্কের হোলগার রুন।

শেষ আটে পা রাখা জার্মানির অ্যালেক্সান্ডার জেভেরেভের প্রতিপক্ষ আর্জেন্টিনার টমাস মার্টিন ইচভেরি।

Tags: জাবেউরজেভেরেভফ্রেঞ্চ ওপেনরুডলিড স্পোর্টসসুয়েটেক
Previous Post

আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না: পরীমনি

Next Post

মা ছাড়াই গবেষণাগারে জন্ম নেবে শিশু!

Next Post
নবজাতক শিশু হাসপাতালের বিছানায় শুয়ে আছে, মাথায় টুপি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মা ছাড়াই গবেষণাগারে জন্ম নেবে শিশু!

জনসমাগমের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT