চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 05, জুন 2023
in পরিবেশ
A A
বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার ৫ জুন বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকায় গাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপমহাপরিচালক (প্রশাসন), পরিচালকবৃন্দ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও টেলিকনফারেন্সিং (ভিটিসি) এর মাধ্যমে ৯টি রেঞ্জ কার্যালয়, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪টি জেলাসহ মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট সংযুক্ত ছিল।

“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষে ‘বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩’ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর সকলকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, ভিটিসি, জেলা ও উপজেলা/থানা/ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গা/ক্লাব-সমিতির প্রাঙ্গন/বিভিন্ন রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করতে হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য রয়েছে। দেশের প্রত্যেক গ্রামে ছড়িয়ে থাকা বাহিনীর প্রতিটি সদস্যকে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের ও অন্যকে উদ্বুদ্ধ করতে তিনি আহবান জানান।

Tags: আনসার ভিডিপিবৃক্ষরোপণ অভিযান
Previous Post

মেসিকে নিয়ে ‘হতাশার’ বার্তা দিলেন বার্সা সভাপতি

Next Post

দিনব্যাপী ‘এডুকেশন এক্সপো -২০২৩’ এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

Next Post
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দিনব্যাপী এডুকেশন এক্সপো ২০২৩ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনব্যাপী ‘এডুকেশন এক্সপো -২০২৩’ এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর লোগো, লাল ও সাদা রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অখণ্ড 'ভারত মানচিত্রে'র প্রতিবাদ উদীচী'র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT