চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে ‘হতাশার’ বার্তা দিলেন বার্সা সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 05, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা মেসি মাঠে, বার্সা সভাপতির সঙ্গে সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লারমন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে দুবছরের চুক্তির শেষ টেনেছেন লিওনেল মেসি। আগামী মৌসুমে কোথায় নাম লেখাবেন তা এখনও নিশ্চিত করেননি। সাবেক ক্লাব বার্সায় ফেরা নিয়েই বেশি আলোচনা। ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা অবশ্য দিলেন হতাশার বার্তা। মেসির বার্সা প্রত্যাবর্তন নিয়ে সর্বোচ্চ চেষ্টা করলেও নিয়মের বাইরে যেতে পারছে ক্লাবটি, জানিয়েছেন এমন।

সপ্তাহখানেক আগে লাপোর্তা জানিয়েছিলেন, মেসিকে বার্সায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর্থিক ফেয়ার প্লে নীতির কারণে কিংবদন্তিকে ন্যু ক্যাম্পে ফেরাতে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ক্লাব, সামনে আনেন সেটিও। এবার হাল ছেড়ে দেয়ার মতো মন্তব্যই করেছেন লাপোর্তা।

‘দেখি কী হয়, তবে এটা খুব কঠিন। আপনার হাতে যা কিছু করা সম্ভব, সবকিছুই করবেন, কিন্তু এর বাইরে বেশিকিছু করার নেই।’

এরআগে মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে সোমবার পর্যন্ত সময় নিয়েছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এরমধ্যে খবর আসে ৬ জুন মেসিকে দলে টানার ঘোষণা দিতে চায় সৌদি ক্লাব আল হিলাল।

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, মেসির ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনার ‘৯৯ শতাংশ’ নির্ভর করছে মহাতারকার উপরই। স্প্যানিশ গণমাধ্যমে শনিবারের খবর ছিল, আর্থিক কারণে আর্জেন্টাইন কিংবদন্তির কাতালান ডেরায় ফেরা ক্রমশই অনিশ্চয়তার দিকে ঝুঁকছে। সে সুযোগ নিতে চাচ্ছে আল হিলাল। ৪০০ মিলিয়ন ইউরো বেতনে মেসিকে দলে টানতে চাচ্ছে তারা।

মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির আর্থিক পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে বার্সা। কাতালান ক্লাবটি চাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি করুক মিয়ামি, তারপর ধারে মেসিকে নেবে বার্সা।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, ফ্রি এজেন্ট হিসেবে মেসি মিয়ামিতে যোগ দিলে সেখান থেকে ৬-১৮ মাসের জন্য ধারে নেবে বার্সা। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটির মালিকপক্ষ জর্জ, হোসে মাস ও ডেভিড বেকহ্যাম সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা সেটি জানায়নি সংবাদমাধ্যমটি।

Tags: জাভিপিএসজিবার্সেলোনামেসিলাপোর্তালিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

মে মাসে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

Next Post

আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

Next Post
বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দিনব্যাপী এডুকেশন এক্সপো ২০২৩ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনব্যাপী ‘এডুকেশন এক্সপো -২০২৩’ এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT