চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের ‘সত্য’ জানাবেন অ্যাম্বার, বই লিখবেন জনির আইনজীবীও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 05, জুন 2023
in বিনোদন
A A
বিচারক ও আইনজীবীরা আদালত কক্ষে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলায় হেরে গিয়ে এবার নতুন উদ্যোগ নিয়েছেন অ্যাম্বার হার্ড। ‘সত্য’ জানাবেন ভক্তদের। জানা গেছে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বই লিখতে প্রস্তুত অভিনেত্রী। বইয়ের নাম ‘টেল অল’।

বইতে থাকবে জনির সঙ্গে অ্যাম্বারের দুই বছরের দাম্পত্যের জানা-অজানা নানা ঘটনা। পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার ঘটনাগুলোও থাকবে। আইনি লড়াইয়ের নানা ঘটনাও তুলে ধরা হবে বইতে।

৩৭ বছর বয়সী অ্যাম্বার বর্তমানে ২ বছর বয়সী মেয়েকে নিয়ে স্পেনের মাদ্রিদে আছেন। ‘রাডারঅনলাইন’-এর সূত্রে জানা গেছে, নিজের জীবনের গল্প অভিনেত্রী বিক্রি করতে চান ১৫ মিলিয়ন ডলারে। মামলায় হেরে মানসিকভাবে ভেঙে পড়ার পর তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে ‘সত্য’ বলার জন্য প্রস্তুত হয়েছেন।

শুধু অ্যাম্বার নন, জনি ডেপের আইনজীবী ক্যামিলি ভাসকুয়েজও ডেপ-অ্যাম্বার লড়াই নিয়ে বই লেখার কথা ভাবছেন। পিপল ম্যাগাজিনে তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অংশ এই ট্রায়াল। আমি আমার অবস্থানটা জানাবো। অনেক কিছু লেখার বাকি, করার বাকি। আমার মাথায় শিরোনামও আছে। হয়তো জানাবো কখনও।’

ক্যামিলি জানান, জনি ডেপের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। ফোনে কথা কম হলেও প্রায়ই এসএমএসের মাধ্যমে যোগাযোগ হয় তাদের।

জনির বিরুদ্ধে পারিবারিক অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যে বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি দেখেছে পুরো বিশ্ব। শেষমেশ জিতে যান জনি, হেরে যান অ্যাম্বার।

সূত্র: মিড ডে

Tags: অ্যাম্বার হার্ডক্যামিলি ভাসকুয়েজজনি ডেপলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে বিশ্বজয়ী অ্যালিস্টার 

Next Post

ডা. সাবরিনাকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post
চিকিৎসক ডা. সাবরিনা হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. সাবরিনাকে জামিন দিয়েছেন হাইকোর্ট

বিকাশ থেকে মোবাইল রিচার্জে প্রতি মিনিটে ক্যাশব্যাকের বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ থেকে মোবাইল রিচার্জে প্রতি মিনিটে ক্যাশব্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT