চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ নিয়ে ‘সন্তুষ্ট’ নন মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 04, জুন 2023
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দে ‘সন্তুষ্ট হতে’ পারেননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত বছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে টাকার অংক বাড়লেও মানুষের স্বাস্থ্যসেবার পরিধি বাড়ায় এখাতে বাজেট আরেকটু বেশি হলে উপকার হতো।

রোববার ৪ জুন রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নবনির্মিত আইসিইউর উদ্বোধন ও হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, নতুন বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ শতাংশ। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ বা ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। স্বাস্থ্যসেবার যে পরিধি বেড়েছে সে অনুযায়ী প্রস্তাবিত বাজেটে আরও কিছুটা বাড়ানো প্রয়োজন ছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিনির ওপর ট্যাক্স বাড়ানো হলেও মিষ্টির দাম কমানো হয়েছে। মিষ্টিতে ভ্যাট দেওয়া হয়নি বলে বেশি করে মিষ্টি খেয়ে আবার ডায়াবেটিস বানানো যাবে না। যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, সেজন্য তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ।

এর আগে বেলা ১২টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে সংকটাপন্ন রোগীদের সেবায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে।

Tags: জাতীয় বাজেট ২০২৩-২৪স্বাস্থ্যমন্ত্রী
Previous Post

আমরা যুক্তরাষ্ট্রের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চাই: তথ্যমন্ত্রী

Next Post

৬ জুন বেনজেমাকে বিদায় জানাবে রিয়াল

Next Post
Real Madrid footballer holding UEFA Champions League trophy with confetti. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ জুন বেনজেমাকে বিদায় জানাবে রিয়াল

নসরুল হামিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা দুঃখিত, ১০-১৫ দিনের মধ্যে লোডশেডিং সমাধান: নসরুল হামিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT