চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম হাত-পা সংযোজন কেন্দ্র উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 03, জুন 2023
in স্বাস্থ্য
A A
ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম হাত-পা সংযোজন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে কৃত্রিম হাত-পা সংযোজন বিষয়ে মানসম্মত সেবা প্রদানে নতুন একটি কেন্দ্র স্থাপন করেছে ব্র্যাক। বারডেম ও ব্র্যাকের যৌথ উদ্যোগে স্থাপিত এই কেন্দ্রে হাসপাতালে আসা রোগীদের মধ্যে যাদের এ ধরনের সেবা প্রয়োজন তারা সহজেই সেবা নিতে পারবেন।

শনিবার ৩ জুন সকালে এক অনুষ্ঠানের  কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বারডেম জেনারেল হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজর্ডার বারডেম এর মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী।

বারডেমের মূল হাসপাতাল প্রাঙ্গণে ব্র্যাকের আর্টিফিশিয়াল লিম্ব ও ব্রেস সেন্টারটি স্থাপন করায় বারডেম মহাপরিচালক আনন্দ প্রকাশ করে বলেন, ‘এখন থেকে হাসপাতালে আগত রোগীরা এই কেন্দ্রে সহজে এসব সেবা পাবেন। আমরা এখন একটি কেন্দ্র স্থাপন করেছি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে এখানে একটি পূর্ণাঙ্গ কৃত্রিম হাত-পা তৈরির ওয়ার্কশপ চালু করার। ভবিষ্যতে ব্র্যাকের সাথে আমাদের যৌথ কার্যক্রম আরও জোরদার হবে।’

ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. মোরশেদা চৌধুরী সংস্থাটির স্বাস্থ্যসেবা কর্মসূচির একটি রূপরেখা তুলে ধরে বলেন, ‘২০২১-এর ডিসেম্বরের আগে পর্যন্ত ব্র্যাক নিজস্ব কেন্দ্র থেকে কৃত্রিম হাত-পা সম্পর্কিত সেবা দিত। এরপর আমরা বাংলাদেশ সরকারের সাথে যৌথ উদ্যোগে এই সেবা দিতে শুরু করি। এক্ষেত্রে আমাদের প্রথম উদ্যোগটি ছিল শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সাথে। কেন্দ্রটি ইতোমধ্যে রোগীর মানসম্মত সেবাদানে নিজেদের দক্ষতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। ভবিষ্যতে সরকারের সাথে আমাদের যৌথ উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছি।’

ব্র্যাক ও শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির যৌথ উদ্যোগে আর্টিফিশিয়াল লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারটি ইনস্টিটিউট চত্বরে স্থাপিত হয় ২০২১ সালের ডিসেম্বরে। এখানে অগ্নিকাণ্ডের শিকার রোগীদের মানসম্মত কৃত্রিম হাত-পা সংযোজনসহ অন্যান্য সংশ্লিষ্ট সেবা দেওয়া হয়। ২০০০ সালে স্থাপিত ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার (বিএলবিসি) এ পর্যন্ত ২০১৩ সালে সাভারের কারখানা ধ্বসে আহত অনেক শ্রমিক এবং গত বছর সীতাকুণ্ডে কন্টেনার ডিপোয় অগ্নিকাণ্ডে আহতদেরসহ ৪৩ হাজারেরও বেশি রোগীকে সেবা প্রদান করেছে।

বারডেমে স্থাপিত ব্র্যাকের এই সেবাকেন্দ্র সপ্তাহের ছয় দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগীদের সেবা প্রদান করবে। কেন্দ্রটি শুক্রবার বন্ধ থাকবে। ২০২০ সালে স্থাপিত ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারের উদ্দেশ্য সাশ্রয়ী, সহজে ব্যবহারউপযোগী, উচ্চমানের কৃত্রিম হাত-পা ও বিশেষ ধরনের প্রেশার গার্মেন্ট সেবা প্রদান করা।

ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. মোরশেদা চৌধুরী এবং এইচএনপিপির প্রোগ্রাম হেড ও ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারের প্রধান ডা. শাহীনুল হক রিপন। বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের প্রধান ডা. জোনায়েদ হাকিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারডেমের বিভিন্ন বিভাগের প্রধান, জ্যেষ্ঠ চিকিৎসক এবং বিশেষজ্ঞরা।

Tags: বারডেম হাসপাতাল
Previous Post

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, আজরাইল চলে এসেছে

Next Post

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা শুরু

Next Post
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা শুরু, নেতাদের সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা শুরু

ডেঙ্গু রোগের পরিবর্তনশীল ধরণ নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT