চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টারে রেল দুর্ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 03, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মমতা বন্দ্যোপাধ্যায় রেল দুর্ঘটনা স্থলে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার করে বালেশ্বর ভয়াবহ রেল দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখছেন দুর্ঘটনাস্থল। এসময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী। বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

শনিবার দুপুরের দিকে ওড়িশার বালেশ্বরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার জানায়, করমণ্ডলের দুর্ঘটনাস্থলে গিয়ে রেলের মধ্যেকার সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী।

ওড়িশার বাহানগা বাজারে রেলমন্ত্রী অশ্বিনীর বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘রেলের মনে হয় সমন্বয়ের অভাব রয়েছে। আরও যত্নশীল হওয়া প্রয়োজন।’

মমতা বলেন, ‘কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সঠিক তদন্ত করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হলে তার সাথে কথা বলব।’

রেল দুর্ঘটনায় বাংলায় মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গুরুতর আহতদের দেওয়া হবে এক লাখ টাকা করে। এছাড়াও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের যারা আহত হয়েছেন, প্রয়োজনে কলকাতায় নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করাব।’

বালেশ্বরে পৌঁছনোর পর রেলমন্ত্রী অশ্বিনীর সাথে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতার। কত জনের মৃত্যু হয়েছে, তা রেলমন্ত্রীর কাছ থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। তখন রেলমন্ত্রী বৈষ্ণব জানান, ২৩৮ জনের মৃত্যু হয়েছে। যদিও তার ঘণ্টাখানেক আগেই রেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, দুর্ঘটনায় তখন পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে।

Tags: ভারতে রেল দুর্ঘটনা
Previous Post

কর্মীরা ৩০ মাসের বেতন বোনাস পাচ্ছে

Next Post

রেলযাত্রা নয় যেন মরণযাত্রা

Next Post
বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলযাত্রা নয় যেন মরণযাত্রা

বিএএমওএস নির্বাচনের জন্য সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবমুখর পরিবেশে শেষ হল বিএএমওএস নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT