ভারতের ওড়িশায় দু’টি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২শ’ ৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯শ’র বেশি যাত্রী। বিধ্বস্ত বগিতে আটকা পড়ে আছেন অনেকে। উদ্ধার কাজ চলছে। ট্রেন দুর্ঘটনায় ওড়িশা ও তামিলনাড়ুতে আজ শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







