চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বলিউড তারকাদের শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 03, জুন 2023
in বিনোদন
A A
ভারতের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন ও উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ওড়িশার বালেশ্বরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ২৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৯০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সালমান খান, জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া বিবেক অগ্নিহোত্রী, মনোজ বাজপেয়ী, সনু সুদ সহ একাধিক বলিউড তারকা।

মনোজ বাজপেয়ী টুইট করেছেন, ‘খুব ভয়ংকর! খুবই দুঃখজনক!’

সানি দেওল লিখেছেন, ‘ওড়িশার বালেশ্বরে দুঃখজনক ট্রেন দুর্ঘটনার কথা শুনে মর্মাহত। নিহতদের পরিবারের জন্য সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

সালমান খান টুইটারে লিখেছেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত। সৃষ্টিকর্তার কাছে মৃতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আহতদের পরিবারকে পরিস্থিতি সামলে নেয়ার শক্তি দিন সৃষ্টিকর্তা।’

পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ওড়িশার ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমি প্রার্থনা করছি। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের জন্য শক্তি খুঁজে পেতে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরোগ্য কামনা করছি। ঈশ্বর সকলের পাশে থাকুন।’

অক্ষয় কুমার, ‘ওড়িশার  মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার দৃশ্যগুলো হৃদয় বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

জুনিয়র এনটিআর টুইটারে লিখেছেন, ‘মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তিদের কথা ভাবছি। এই কঠিন সময়ে তাদের শক্তি এবং সমর্থন দিন।’

সনু সুদ লিখেছেন, ‘ওড়িশার ভয়াবহ ট্রেন ট্র্যাজেডির কথা জেনে গভীরভাবে মর্মাহত। প্রার্থনা এবং গভীর শোক।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অক্ষয় কুমারওড়িশাজুনিয়র এনটিআরট্রেন দুর্ঘটনামনোজ বাজপেয়ীলিড বিনোদনসনু সুদসালমান খান
Previous Post

চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় ওড়িষা-তামিলনাড়ুতে শোক

Next Post

যুক্তরাষ্ট্রের ভিসানীতি: লাভ ক্ষতি কার?

Next Post
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সিলুয়েটের ডিজাইন, নীল পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি: লাভ ক্ষতি কার?

ট্রেনের ধ্বংসাবশেষ ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিনিটেই ৩টি ট্রেন যেভাবে সংঘর্ষে জড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT