চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ১৯ নেতাকে শোকজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 02, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন অফিস ভবনের ছবি, আধুনিক স্থাপনা ও নদীর পাড়ে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান, কাউন্সিলর প্রার্থী মহানগর বিএনপির তিন যুগ্ম আহ্বায়ক ও চার সদস্যসহ ১৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। একইসাথে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন মহানগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম রিপন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এসব কথা উল্লেখ করা হয়। এর আগে রাত ১০টার দিকে ১৯ জনের হোয়াটসঅ্যাপে এ চিঠি পাঠানো হয়েছে।

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বলেছেন জনগণের দাবি প্রেক্ষিতেই নির্বাচনে অংশ গ্রহণের বাধ্য হয়েছেন তারা। বহিষ্কার হওয়ার সিদ্ধান্ত জানলেও স্থানীয় জনগণের চাপে তারা এই নির্বাচনে অংশ নিয়েছে বলে দাবি তাদের।

এই কারণ দর্শনের তালিকায় জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র মরহুম আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনসহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, মো. হারুন অর রশিদ ও শাহ মো. আমিনুল ইসলাম রয়েছেন। বাকিরা সবাই নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা।

নগর বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করায় ১৯ নেতার নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে বহিষ্কারের সুপারিশ করে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।

বরিশাল জেলা তাতিঁ দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহীন মোহন দাবি করেছেন তিনি এখন আর বিএনপির রাজনীতির সাথে জড়িত নন। এছাড়া এলাকার মানুষের ভালবাসায় নির্বাচনে এসেছি।

১২ জুন অনুষ্ঠিত হবে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌ন। বিএনপি এই নির্বাচনে অংশ না করার সিদ্ধান্ত দিলেও সিটি নির্বাচনে ১৮ জন পদধারী বিএনপির নেতা অংশ নিয়েছে।

Tags: বরিশাল সিটি করপোরেশনবরিশাল সিটি নির্বাচন ২০২৩বিএনপি
Previous Post

‘শিল্পসংস্কৃতিই পারে রুচির দুর্ভিক্ষ থেকে উত্তরণ ঘটাতে’

Next Post

সেনেগালে বিরোধী নেতা সোনকোর জেল, সমর্থকদের সংঘর্ষে ৯ জনের মৃত্যু

Next Post
সেনেগালে বিরোধী নেতা সোনকোর জেল, সংঘর্ষে ৯ জনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনেগালে বিরোধী নেতা সোনকোর জেল, সমর্থকদের সংঘর্ষে ৯ জনের মৃত্যু

তথ্যমন্ত্রী বাজেটের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেট গরিববান্ধব গণমুখী, সমালোচনা গৎবাঁধা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT