চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হচ্ছেন মালাইকা? মুখ খুললেন অর্জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 01, জুন 2023
in বিনোদন
A A
অর্জুন ও মালাইকা একসঙ্গে সুন্দর স্থানে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই তিনি চর্চায় বেশি থাকেন মালাইকা অরোরা। সম্প্রতি গুঞ্জন রটে চলেছে মা হতে চলেছেন তিনি। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে নিয়ে এমন গুঞ্জন ছড়ানোর তীব্র নিন্দা করেছেন অর্জুন। অর্জুন বলেন, ‘আমাদের বিষয়ে কোনও খবর প্রচার করার আগে আমরা চাই, তারা যেন একবার সেটা আমাদের থেকে জেনে নেন।’

অভিনেতা আরও বলেন, ‘আমরা সবাই কাজ করার জন্যই এসেছি। তথ্য যাচাই না করে কিছু লিখবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না। আজ আপনি যা বিক্রি করার চেষ্টা করছেন, কাল সেটাই আপনার ওপর থেকে বিশ্বাস নষ্ট করবে।’

অর্জুন বলেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবন সমসময় ব্যক্তিগত থাকে না। এই পেশায় আসার সময় সেটা মেনেই আসতে হয়। আমরা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য সাংবাদিকদের ওপর নির্ভর করি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমরাও মানুষ। তাই আমার অনুরোধ, কিছু লেখার আগে একটু ভাবুন।’

গত বছরের নভেম্বর মাসে একটি ম্যাগাজিন গুঞ্জন ছড়ায় মালাইকা নাকি ফের মা হতে চলেছেন! মালাইকা ও তার সম্পর্ক নিয়ে অহেতুক প্রচার যে একেবারেই পছন্দ করেন না অর্জুন। এর আগেও একাধিক বার বিষয়টি স্পষ্ট করেছেন অভিনেতা। মালাইকার সন্তানসম্ভবা হওয়ার ভুয়ো খবর নতুন করে ছড়িয়ে পড়ায় বিরক্ত হয়ে আরও একবার বিষয়টি নিয়ে কথা বললেন অর্জুন।

মালাইকার বয়স এখন ৪৯, আর অর্জুনের ৩৭। ১২বছরের ছোট প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম এবং লিভ-ইন করছেন মালাইকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: অর্জুন কাপুরমালাইকা অরোরা
Previous Post

এক অ্যাকাউন্ট থেকে ৪টি ফোনে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন

Next Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেটের সামনে ছাত্রলীগের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়তা ও সমর্থন প্রদানকারী পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ কর্মসংস্থানের দাবিতে আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT