চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ দলে খেলার সুযোগ আসলে খুশি হবো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 31, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
খেলাধুলার পুরস্কার ও ট্রফি হাতে নিয়ে যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানের হয়ে একাই ৪ গোল করে ফেডারেশন কাপের ফাইনালে নায়ক বনে গেছেন সোলেমান দিয়াবাতে। মালির ফরোয়ার্ড এখন হয়ে উঠেছেন বাংলাদেশের ফুটবল অঙ্গনের মধ্যমণি। দর্শকরা তো বটেই, ক্রীড়া সাংবাদিকরাও তার সঙ্গে কথা বলতে হয়ে উঠছেন মরিয়া। ফাইনাল খেলার পর শারীরিক ধকল থাকার পরও সোলেমান মিটিয়ে চলেছেন আবদার, দিচ্ছেন সবার প্রশ্নের উত্তর।

সম্প্রতি নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। সোলেমানের অতিমানবীয় পারফরম্যান্সের পর তার গায়েও বাংলাদেশ দলের জার্সি উঠবে কিনা, তা নিয়ে রয়েছে কৌতূহল। নিজে কতটুকু চান সেই জার্সি, সাদা-কালোদের তারকা জানালেন সেটিও। হাসিমাখা মুখে বললেন, ‘যদি জাতীয় দলে খেলার সুযোগ আসে আমি খুশি হবো।’

ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় মোহামেডান ম্যাচ থেকে ছিটকে গেছে বলেই অনেকে ধরে নিচ্ছিলেন। সোলেমান এমন ভাবেননি। দৃঢ়চেতা মানসিকতা ধরে রেখে দারুণ প্রত্যাবর্তনে মতিঝিল পাড়ার দলটিকে ম্যাচে ফেরান।

‘এটা ফুটবল। রেফারি শেষ বাঁশি না বাজানো পর্যন্ত আমাদের আশা ধরে রাখতে হবে। আমরা মোটেও হাল ছাড়িনি। ড্রেসিংরুমে কোচ ও খেলোয়াড়রা (বিরতির মাঝে) কথা বলছিল। আমরা মাঠে ফিরে গিয়ে ঘুরে দাঁড়িয়েছি।’

হ্যাটট্রিকসহ ম্যাচে ৪ গোল করে নজর কেড়ে নেয়া মোহামেডানের নাম্বার টেন অবশ্য ভাবতেই পারেননি এমনকিছু করে বসবেন। নিজের পারফরম্যান্সের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।

‘সত্যি কথা বলতে কখনোই হ্যাটট্রিকের কথা ভাবিনি। সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়েছে। আবাহনীর বিপক্ষে হ্যাটট্রিক করায় আমি ভীষণ আনন্দিত। জানেন আবাহনী-মোহামেডান একটা বড় ম্যাচ।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। যদিও আসরে মোহামেডানের হাতে এখনও রয়েছে চার ম্যাচ। তাই লিগে সর্বাধিক গোলদাতা হওয়ার লক্ষ্য স্থির করেছেন ৩২ বর্ষী এ ফুটবলার। কাজটি কঠিন, মানছেন সেটিও। বিপিএলে তার গোল এখন ১২টি। বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরি ১৮ গোলের মালিক হয়ে বসে আছেন।

Tags: আবাহনীকুমিল্লাফাইনালফেডারেশন কাপবাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দলমোহামেডানলিড স্পোর্টসসোলেমান
Previous Post

মেটা থেকে ছাঁটাইয়ের পর ২ ঘণ্টা ধরে কান্না

Next Post

হলিউডে পাড়ি দিচ্ছেন রণবীর সিং

Next Post
রণবীর সিং হালকা পোশাকে হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডে পাড়ি দিচ্ছেন রণবীর সিং

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান-পরীক্ষার আগে মুমিনুলদের হতাশার দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT