চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো আইফায় বলিউড তারকাদের সঙ্গে জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 29, মে 2023
in বিনোদন
A A
জয়া আইফায় বলিউড তারকাদের সঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডস এর ২৩তম আসর। শনিবার (২৭ মে) আবুধাবিতে বসেছিল এবারের আসর। আর পরের দিন ছিল আইফার গ্রিন কার্পেট। দুই দিনই বলিউড তারকাদের সঙ্গে জমকালো এই আয়োজনে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শিগগিরই জয়া অভিনীত বলিউড সিনেমা ‘করক সিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন জয়া। ভারতের এক গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, ‘করক সিং’র জন্যই টিমের সঙ্গে তিনি আবুধাবিতে গিয়েছেন।

জয়া আইফায় বলিউড তারকাদের সঙ্গে জমকালো পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘ধন্যবাদ আইফা অ্যাওয়ার্ডস আবু ধাবি! সত্যিই ম্যাজিক্যাল নাইট!

আইফার গ্রিন কার্পেটে সারাহ করিমের ডিজাইন করা ফিউশন শাড়ি পরেছেন জয়া। নীল ব্লাউজ। গলায় পরেছেন হার। সাথে নিয়েছেন সিলভার ব্যাগ।

জয়ার সঙ্গে দেখা গিয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীকে, যিনি জয়ার হিন্দি ডেবিউ ছবি ‘করক সিং’-র পরিচালক।

জয়া বলিউড তারকাদের সঙ্গে জমকালো আইফায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের আলোচিত অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকে।

‘করক সিং’-এ জয়া আহসান ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়ালাম সিনেমা ‘চার্লি’র অভিনেত্রী পার্বতী থিরুবথুসহ আরও অনেকে। ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে।

২ জুন জয়া অভিনীত একটি সিনেমা মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। নাম ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ।

Tags: কৌশিক সেনজয়া আহসানপঙ্কজ ত্রিপাঠিবিজয় বর্মামালায়ালামলিড বিনোদনসানজানা সাঙ্ঘি
Previous Post

ওআইসি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন চায়: ব্রাহিম তাহা

Next Post

কেমন হতে পারে তুরস্কে এরদোয়ানের শাসন

Next Post
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এর ছবি, পেছনে তুর্কি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হতে পারে তুরস্কে এরদোয়ানের শাসন

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের অনুষ্ঠান, প্রধান অতিথি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘাত নয়, শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT