চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে জাইকার ২য় সর্বোচ্চ ঋণ বিতরণের রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 28, মে 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
জাইকার লোগো, বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সম্প্রতি জানিয়েছে যে, জাপানের ২০২২ অর্থবছরে (এপ্রিল ২০২২ – মার্চ ২০২৩) বাংলাদেশে সংস্থাটির আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা (ওডিএ) ঋণের প্রতিশ্রুতি এবং বিতরণ উভয়ই তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে।

২০২২ জাপান অর্থবছরে জাইকা বাংলাদেশে ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট ৩৩১ বিলিয়ন জাপানি ইয়েন অর্থসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যা বাংলাদেশের সাথে সংস্থাটির অংশীদারিত্বের দীর্ঘ সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলেছে।

জাইকা’র ওডিএ ঋণ প্রতিশ্রুতির সাথে জড়িত মূল প্রকল্প ৫টি হল–

১। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন ৫ নর্দার্ন রুট) (II), ঋণের পরিমাণ: ১৩৩,৩৯৯ মিলিয়ন ইয়েন;

২। দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প, ঋণের পরিমাণ: ৩২,৪৬২ মিলিয়ন ইয়েন;

৩। মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প (II), ১০৫.৩৬২ বিলিয়ন ইয়েন;

৪। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প (I), ঋণের পরিমাণ: ৫৫.৭২৯ বিলিয়ন ইয়েন; এবং

৫। জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের (ই/এস) ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প, ঋণের পরিমাণ ৪.২২৮ বিলিয়ন ইয়েন।

জাইকা ২০২০ জাপান অর্থবছরে বাংলাদেশে ৩৭৩ বিলিয়ন জাপানি ইয়েন অর্থায়নের প্রতিশ্রুতি দেয়, যা স্থানীয় পর্যায়ে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ অঙ্কের ঋণ প্রতিশ্রুতি ছিল। ২০২২ জাপান অর্থবছরে জাইকা’র মোট বিতরণের পরিমাণ ছিল ২৬১ বিলিয়ন জাপানি ইয়েন, যা এর আগের, অর্থাৎ ২০২১ অর্থবছরের ২৬৪ বিলিয়ন জাপানি ইয়েনের রেকর্ডের চেয়ে সামান্য কম।

২০২২ অর্থবছরে জাইকা’র এই রেকর্ড পরিমাণ সহযোগিতাকে বর্তমানে দেশের বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর নিরবচ্ছিন্ন অগ্রগতির পেছনে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

বিগত দশকজুড়ে ওডিএ ঋণ, অনুদান এবং কারিগরি সহযোগিতা স্কিমের মাধ্যমে জাইকা বাংলাদেশের সাথে এর অংশীদারিত্বের সম্পর্ককে আরো দৃঢ় করে তুলেছে, যার ফলশ্রুতিতে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোগত চাহিদা মোকাবেলার পথ আরো সুগম হয়ে উঠছে। অদূর ভবিষ্যতেও জাইকা স্থানীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে বাংলাদেশের সাথে একইভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা রাখে।

বাংলাদেশে জাইকা’র ওডিএ অর্থায়ন কার্যক্রম আরম্ভ হয় ১৯৭৪ সালে।

Tags: জাইকা
Previous Post

বিস্ফোরণের ঠিক আগে গাড়ি থেকে দুই শিশু উদ্ধার

Next Post

ঢাকায় ডোনাল্ড, রাতেই আসছেন হেরাথ-পোথাস-লি

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, একজন বল ছুঁড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ডোনাল্ড, রাতেই আসছেন হেরাথ-পোথাস-লি

অন্ধকারে ঢাকা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আইপিএল ফাইনালের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল: বৃষ্টিতে ফাইনালের টসে দেরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT