চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করতে চায় মেধাবী দীপ্ত

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
10:08 অপরাহ্ন 27, মে 2023
in শিক্ষা
A A
দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করতে চায় মেধাবী দীপ্ত, চোখে চশমা পরা যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছের এই পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছেন এক শিক্ষার্থী। তার নাম দীপ্ত বিশ্বাস। দৃষ্টি প্রতিবন্ধী হলেও মেধাবী এই শিক্ষার্থী জয় করেছেন সকল প্রতিবন্ধকতাকে। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে কাজ করতে চান দেশের জন্য।

শনিবার (২৭ মে) সি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে শ্রুতি লেখকের সাহায্যে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেন দীপ্ত। ভর্তি পরীক্ষা শেষে কথা হয় দীপ্ত বিশ্বাস ও তার মা দিপীকা সরকারের সাথে।

দীপ্ত বিশ্বাসের মা দিপীকা সরকার জানান, চার বছর বয়সে দীপ্ত বিশ্বাসের ব্রেটিলাতে স্পট ধরা পরে। তখন থেকেই দূরের লেখাকে স্পষ্ট দেখতে পারে না দীপ্ত। ব্ল্যাকবোর্ডের লেখা দেখতেও সমস্যায় ভুগতে হতো তাকে। তখন থেকেই চিকিৎসা করালেও কোনো লাভ হয়নি। বরং দিনে দিনে দৃষ্টি শক্তি কমেছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বললে তিনি জানান, এটি দীপ্ত বিশ্বাসের জীনগত সমস্যা। কোনো প্রকার চিকিৎসায় লাভ হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দীপ্ত বিশ্বাসের বাড়ি পুরান ঢাকার নারিন্দায়। কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। বাণিজ্য বিভাগের সি ইউনিটের পরীক্ষায় শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দিয়েছে দীপ্ত। শ্রুতি লেখকের নাম মো. সাব্বির ইসলাম।

ছোটবেলা থেকেই শ্রুতি লেখকের সাহায্য নিয়ে সকল প্রতিবন্ধকতাকে জয় করে এসেছেন বলে জানান দীপ্ত বিশ্বাস। ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশের সেবায় কাজ করতে চান তিনি।

Tags: গুচ্ছ ভর্তি পরীক্ষা
Previous Post

তুরস্কের প্রেসিডেন্ট হবেন এরদোয়ান নাকি কিলিকদারোগলু?

Next Post

নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর চাওয়া বাস্তবায়নে সহায়ক মার্কিন ভিসা নীতি: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর চাওয়া বাস্তবায়নে মার্কিন ভিসা নীতির গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর চাওয়া বাস্তবায়নে সহায়ক মার্কিন ভিসা নীতি: পররাষ্ট্রমন্ত্রী

বায়ার্ন মিউনিখের ফুটবল দল টানা ১১ মৌসুমে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১১ মৌসুমে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT