চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান-উইকেটের দৌড়ে গুজরাটের আধিপত্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 27, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
গুজরাটের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হতে চলেছে আইপিএলের এবারের আসর। ফাইনালটাই বাকি কেবল। শিরোপার জন্য লড়বে চারবারের চ্যাম্পিয়ন্স চেন্নাই সুপার কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স গুজরাট টাইটান্স। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই কোয়ালিফায়ার খেলেছিল গুজরাট। যদিও হেরে যায় চেন্নাইয়ের বিপক্ষে। অবশ্য দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার দল। ফাইনালের আগে রান-উইকেটের দৌড়ে এখন পর্যন্ত আধিপত্য গুজরাটের।

টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে রোববার ঘরের মাঠে চেন্নাইয়ের মুখোমুখি হবে গুজরাট। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারনী ম্যাচ।

আসরে রানের তালিকায় সবার উপরে আছেন গুজরাট ব্যাটার শুভমন গিল। ৬০.৭৮ গড়ে ১৬ ম্যাচে ৮৫১ রান করেছেন ডানহাতি ওপেনার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন আসর থেকে বিদায় নেয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ডু-প্লেসিস ও ব্যাটার বিরাট কোহলি। তাদের মোট রান যথাক্রমে ৭৩০ ও ৬৩৯। চেন্নাইয়ের হয়ে ৬২৫ রান করে সেরা পাঁচের মধ্যে আছেন শুধু ডেভন কনওয়ে।

উইকেট শিকারেও এখন পর্যন্ত এগিয়ে আছে গুজরাট। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় প্রথম তিন জনই টাইটান্সের। ভারতীয় ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ শামি আছেন শীর্ষে। ৭.৯৫ ইকোনোমি রেটে ১৬ ম্যাচে নিয়েছেন ২৮ উইকেট। শামির সমান ম্যাচ খেলে এক উইকেট কম নিয়ে দুইয়ে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

শামি-রশিদের চেয়ে তিন ম্যাচ কম খেলে ২২ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন আরেক ভারতীয় পেসার মোহিত শর্মা। বোলারদের তালিকায় সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাঁচে নেই চেন্নাইয়ের কেউ।

Tags: আইপিএলগুজরাটচেন্নাইমুহিতরশিদলিড স্পোর্টসশামিশুভমন
Previous Post

দেশে আরও ৬১ জনের করোনা শনাক্ত

Next Post

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা-আক্রমণ করতে প্রস্তুত ইউক্রেন

Next Post
সৈনিক একটি উইন্ডো ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা-আক্রমণ করতে প্রস্তুত ইউক্রেন

শিল্পী রওনক জাহানের প্রথম একক চিত্র প্রদর্শনী উদ্বোধন, টোকিওতে. Channel i News - চ্যানেল আই নিউজ

টোকিওতে শিল্পী রওনক জাহানের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘দি নেচার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT