চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির কর্মসূচিতে বাধা, পরে বিএনপি অফিসের সামনে আওয়ামী লীগের সমাবেশ

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
6:47 অপরাহ্ন 27, মে 2023
in জনপদ, নাটোর, রাজনীতি
A A
বিএনপি কর্মসূচির প্রতিবাদে পুলিশের উপস্থিতি ও জনতার সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে পুলিশী বাধা এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপের কারণে প্রধান অতিথির বক্তব্য ছাড়াই শেষ হয় বিএনপির প্রতিবাদ সমাবেশ। এছাড়াও বিএনপির কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। এর আগে বিএনপি অফিসের সামনে কয়েকটি ককটেল বিষ্ফোরণ হয়েছে। দু’টি অবিষ্ফারিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল পৌণে ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিএনপির কর্মসূচি নিয়ে এমন ঘটনা ঘটে। পরে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শান্তি সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। সমাবেশে বিএনপিকে নাটোরের মাটিতে আর কোন সভা সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে বিএনপির সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পরপরই বৃষ্টির মধ্যেই জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সম্পাদক শরিফুল ইসলাম শাহিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে বিএনপির সমাবেশের দিকে আসতে থাকে। বিএনপি অফিসের পাশের বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে মোটরসাইকেল রেখে বাঁশের লাঠি নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।

পরে সমাবেশের দিকে ঢিল ছোড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা। পালটা ঢিল ছোড়া শুরু হলে প্রধান অতিথি খালেদা জিয়ার উপদেষ্ঠা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্য ছাড়াই সমাবেশের সমাপ্তি ঘোষণা করে বিএনপি।

অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শান্তি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে তারা মহাসড়ক বন্ধ করে শান্তি সমাবেশ করেন। বিএনপি কার্যালয়ের সামনে রাখা সুসজ্জিত ট্রাকের অস্থায়ী মঞ্চে এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পিপি সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ অন্যরা।

শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপি দেশজুড়ে সন্ত্রাস করছে। বিএনপিকে আর কখনো নাটোরের মাটিতে কোন সভা সমাবেশ করতে দেয়া হবে না। বিএনপি জামায়াত যেন আর কোন দিন আগুন সন্ত্রাস করতে না পারে সেজন্য জেলা বিএনপির কার্যালয় এলাকাসহ নাটোর জেলাকে সন্ত্রাস মুক্ত এলাকা ঘোষণা দেয়া হয় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে।

এদিকে বিএনপির সমাবেশে আসার সময় দলীয় নেতাকর্মীদের উপরে পথে পথে হামলার ঘটনায় ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। সকালে বিএনপির সমাবেশ শুরুর আগে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ দলের শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণ ও এসব হামলার জন্য দলের জেলা আওয়ামী লীগকে দায়ী করেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, পুলিশের বাধা ও কঠোর অবস্থানের কারণে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

Tags: নাটোরবিএনপির প্রতিবাদ সমাবেশ
Previous Post

চলতি বছর নয়, আসছে বছর মুক্তি পাবে ‘পুষ্পা টু’?

Next Post

দেশে আরও ৬১ জনের করোনা শনাক্ত

Next Post
বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আরও ৬১ জনের করোনা শনাক্ত

গুজরাটের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রান-উইকেটের দৌড়ে গুজরাটের আধিপত্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT