চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা পাচারের সময় ৪ জন আটক, উদ্ধার ১৯

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:05 পূর্বাহ্ন 27, মে 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
আটক রোহিঙ্গা পাচারকারীদের সঙ্গে পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে আটক এবং নারী ও শিশুসহ ১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এছাড়া তারা মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী নাকি, কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরের রোহিঙ্গা তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১১ টায় টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ায় এ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। টেকনাফ থানার ওসি আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ার জনৈক আমিন শরীফের বসত ঘরে মানবপাচারকারী চক্রের সদস্যরা কিছু সংখ্যক লোকজন জড়ো করেছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ থেকে ৭ জন লোক দৌঁড়ে পালিয়ে যায়। এসময় পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে চার জনকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে মানবপাচাকারী চক্রের জড়ো করা ১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।

ওসি বলেন, আটক মানবপাচারকারী চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল হালিম।

Tags: কক্সবাজারটেকনাফমানবপাচার
Previous Post

বাজেটে স্বাস্থ্য খাতে গত বছরের চেয়ে কম বরাদ্দ রাখার প্রস্তাব

Next Post

গুচ্ছের ‘সি ইউনিটে’ ভর্তি পরীক্ষা আজ

Next Post
ছাত্ররা গুচ্ছের সি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছের 'সি ইউনিটে' ভর্তি পরীক্ষা আজ

মরিয়ম নওয়াজ পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের দলের ‘গেম ওভার’: মরিয়ম নওয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT