চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮৭ কোটি টাকায় বিক্রি হল টিপু সুলতানের তলোয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 26, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিশিষ্ট নকশা সহ ঐতিহ্যবাহী তলোয়ারের হ্যান্ডেল ও ব্লেড. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের অকশন হাউস বনহামস নিলামে তুলেছে আঠারো শতকের ভারতের মহীশূরের শাসক টিপু সুলতানের তলোয়ার। সম্প্রতি এই নিলামে আশাতীত দামে বিক্রি হয়েছে ‘মহীশূরের শের’ খ্যাত এই শাসনকর্তার তলোয়ারটি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, নিলাম সংস্থা ‘বনহামস’ আজ জানিয়েছে, নিলামে তারা যে অঙ্কের অর্থ উঠবে বলে অনুমান করেছিল, তার প্রায় সাত গুণ দাম উঠেছে। টিপু সুলতানের ঐতিহাসিক এই তলোয়ারটি বিক্রি হয়েছে ১৭ দশমিক ৪ মিলিয়ন ডলারে, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৮৭ কোটি টাকা।

টিপু সুলতানের ব্যক্তিগত সামগ্রীর মধ্যে অনন্য গুরুত্ব বহন করছে এই তলোয়ার। আঠারো শতকে একাধিক যুদ্ধে সুলতানকে জয় এনে দিয়েছিল এটি। ১৭৭৫ থেকে ১৭৭৯ সাল পর্যন্ত মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে এই তলোয়ারের সাহায্যে একাধিক বার লড়েছিলেন টিপু সুলতান।

নিলাম সংস্থা ‘বনহামস’ এর নিমা সাগারচির জানান, ‘‘তলোয়ারটি সময়ের অসামান্য ইতিহাস বহন করছে। এর গায়ের কারুকাজ অপূর্ব। নিলামে দারুণ প্রতিযোগিতা চলেছে। আর সেটা খুবই স্বাভাবিক। এমন একটি জিনিসের জন্য লড়াই হবেই। নিলাম চলাকালীন সময়ে উত্তপ্ত হয়ে উঠেছিল নিলামঘর, যার ফলাফল দেখে আমরা খুবই খুশি।’’

‘বনহামস’ এর ইসলামিক ও ভারতীয় শিল্পকলা ও নিলাম বিষয়ক প্রধান অলিভার হোয়াইট জানিয়েছেন, এই তলোয়ারটি টিপু সুলতানের প্রাসাদের একটি ব্যক্তিগত কক্ষে পাওয়া গিয়েছিল।

Tags: টিপু সুলতান
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারার ‘অজুহাত’ দিতে চান না সালাহ

Next Post

অপহরণের ১৭ বছর পর উদ্ধার এক নারী

Next Post
দিল্লি পুলিশ গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের ১৭ বছর পর উদ্ধার এক নারী

ইমরান খান বসে আছেন, পেছনে পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইমরান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT