চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে ছুরি ও বন্দুক হামলায় পুলিশসহ চারজন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 পূর্বাহ্ন 26, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জাপানে ছুরি ও বন্দুক হামলার পর পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে ছুরি ও বন্দুক হামলায় পুলিশসহ চারজন নিহত হয়েছে। জাপানের নাগানো প্রশাসনিক অঞ্চলে ছদ্মবেশে এক ব্যক্তি এই হামলা চালায়।

বিবিসি জানিয়েছে, নাগানো প্রিফেকচার অঞ্চলে অভিযুক্ত আততায়ী একজন নারীকে ছুরিকাঘাত করে হত্যা করে। স্থানীয়রা পুলিশকে ফোন করলে জরুরি ভিত্তিতে সাড়া দিয়ে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় পুলিশ ঘটনাস্থলে যায়। তখন হামলাকারী পুলিশ সদস্যদের ওপর একটি হান্টিং রাইফেল দিয়ে গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য নিহত এবং একজন আহত হন।

সন্দেহভাজন ব্যক্তির নাম মাসানোরি আওকি, সে একজন স্থানীয় রাজনীতিবিদের ছেলে। তার বয়স ৩১ বছর। হামলাকারী আততায়ীকে আটক করে একটি অফিসে রাখা হয়। তার উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি কেন মহিলাকে ছুরিকাঘাত করেছিলেন জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, আমি তাকে হত্যা করেছি কারণ আমি চেয়েছিলাম।

এরপর ঘটনাস্থল থেকে চতুর্থ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। চতুর্থ ব্যক্তি একজন বয়স্ক মহিলা তবে তিনি কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। গতবছর জুলাইয়ে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

Tags: ছুরিকাঘাতে হত্যাজাপানবন্দুক হামলাবন্দুক হামলায় পুলিশ নিহত
Previous Post

জায়েদা খাতুনের জয়ে জনতার উল্লাস

Next Post

চেলসিকে উড়িয়ে ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসিকে উড়িয়ে ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন

ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু, আহতরা হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT