চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর সিটি নির্বাচনে জায়েদা খাতুনের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 পূর্বাহ্ন 26, মে 2023
in - সেমি লিড, গাজীপুর, বাংলাদেশ
A A
গাজীপুর সিটি নির্বাচনে জয়ী জায়েদা খাতুন ও তার সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার এই জয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুরবাসী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে তিনি লড়াই করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ফল ঘোষণা করা হয়েছে।

জায়েদা খাতুন নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটে পরাজিত হন তিনি।

২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী জয়লাভ করেন। আইভীর পরে দ্বিতীয় কোনো নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনে জয়লাভ করলেন।

গাজীপুর সিটি করপোরেশনের নতুন নগরপ্রধান জায়েদা খাতুন গাজীপুর জেলা সদরের কানাইয়া এলাকায় ১৯৬২ সালে ১০ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর আগে তার স্বামী মিজানুর রহমান মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। তিনি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর তাঁর মা’কে নির্বাচনে প্রার্থী করেন। পরে ঋণখেলাপি সংক্রান্ত বিষয়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয় এবং জাহাঙ্গীর মায়ের পক্ষে ভোটের ময়দানে ছিলেন শেষপর্যন্ত।

বৃহষ্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে শুরু হওয়া গাজীপুর সিটি নির্বাচনের ভোট শেষ হয় বিকাল ৪টায়। বিকাল ৫টায় শুরু হয় ভোট গণনা।

এবারের নির্বাচনে ভোটার ছিল ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম চলে। কেন্দ্রে কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা। এগুলো ঢাকা থেকে মনিটরিং করা হয়। মোট ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়।

নির্বাচনে মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Tags: আজমত উল্লা খানগাজীপুরজায়েদা খাতুননৌকাসিটি নির্বাচন
Previous Post

গাজীপুর সিটি নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা

Next Post

স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়তা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উপমা সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ জন বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপমা সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT