চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে মায়ের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ছেলের ফোনকলে উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 25, মে 2023
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের আত্মহত্যা চেষ্টার বিষয়ে জানতে পেরে ছেলে ফোন করেন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নাম্বারে। ঢাকায় অবস্থানরত ছেলের ফোন কলে রাজশাহীতে আত্মহত্যা চেষ্টারত মাকে উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মিডিয়া শাখার এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে (বুধবার) রাত সাড়ে এগারোটায় ঢাকা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন, তার বয়স ছাব্বিশ বছর। ২০১৭ সালে তার পিতা মৃত্যুবরণ করেন।

রাজশাহী মেট্রোপলিটনের চন্দ্রিমা থানাধীন এলাকায় নিজবাড়িতে বসবাসরত তার মা কিছুক্ষণ আগে ফোন করে কান্নাকাটি করে বলেছেন, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। এরপরই তিনি ফোন কেটে দেন এবং অনেকবার ফোন করার পরও আর ফোন রিসিভ করেননি। এ অবস্থায় প্রায় মাঝরাতে করার আর কোন উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন এবং দ্রুত তার মাকে উদ্ধারের অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনষ্টেবল সৌমিত মৈত্র কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল সৌমিত তাৎক্ষণিকভাবে রাজশাহী চন্দ্রিমা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান। ৯৯৯ ডিসপাচার এসআই মেহেদি হাসান সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে রাজশাহী চন্দ্রিমা থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং উল্লিখিত বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ দরজা ধাক্কা-ধাক্কির পর কলারের মা নিজেই দরজা খুলে দিয়ে অজ্ঞান হয়ে যান।

জানা যায়, সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। সৌভাগ্যক্রমে ঝুলন্ত অবস্থায় ওড়না খুলে তিনি নীচে পড়ে যান, ঠিক সেই মুহুর্তে চন্দ্রিমা থানার পুলিশ দল গিয়ে উপস্থিত হয়।

পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চন্দ্রিমা থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই লুৎফর রহমান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন। উদ্ধার হওয়া আত্মহত্যা প্রচেষ্টাকারী (৪৭) একটি প্রেমঘটিত সম্পর্কের মিথ্যা অপবাদ ও লাঞ্ছনায় আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

২৫ মে বৃহস্পতিবার সকাল এগারোটায় কলারকে ফোন করা হলে তিনি জানান, তার মা এখন সুস্থ হয়ে উঠেছেন। বিকালের দিকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে মাকে বাড়িতে নিয়ে যাবেন বলে জানান তিনি।

Tags: ৯৯৯আত্মহত্যাজাতীয় জরুরি সেবা
Previous Post

বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগ

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩৭

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, ২৩৭ নম্বর রূপকথা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩৭

প্রধানমন্ত্রী একটি সভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন প্রধানমন্ত্রী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT