চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাভিনের দাপুটে বোলিংয়ের পরও মুম্বাইয়ের সংগ্রহ ১৮২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 24, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নাভিনের দাপুটে বোলিং, মুম্বাইয়ের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের এবারের আসরে এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে উড়ন্ত শুরু পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। লক্ষ্ণৌ পেসার নাভিন-উল-হক অবশ্য ভুগিয়েছেন মুম্বাইকে। তুলে নিয়েছেন ৪ উইকেট। তবুও লড়াই করার সংগ্রহ পেয়েছে রোহিত শর্মার দল। কোয়ালিফায়ার খেলতে লক্ষ্ণৌকে স্পর্শ করতে হবে মুম্বাইয়ের দেয়া ১৮৩ রানের লক্ষ্য।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে সংগ্রহ করে ১৮২ রান।

আগে ব্যাটে নেমে শুরুটা ঝড়ো হয় মুম্বাইয়ের। ৩০ ও ৩৮ রানে হারায় দুই উইকেট। ৩.২ ওভারে নাভিনের শিকার হন রোহিত শর্মা। ১০ বলে ১১ রান করেন মুম্বাই অধিনায়ক। পরের ওভারেই ফেরেন ঈশান কিষাণ, ১২ বলে ১৫ রান করে।

তৃতীয় উইকেট জুটিতে সূর্যকুমার যাদব ও ক্যামেরুন গ্রিন সংগ্রহ করেন ৬৬ রান। ১০.৪ ওভারে দলীয় ১০৪ রানে ২০ বলে ৩৩ রান করা সূর্যকুমারকে ফেরান নাভিন। একই ওভারে নাভিন ফেরান ২৩ বলে ৪১ রান করা ক্যামেরুন গ্রিনকে।

১৬.৩ ওভারে ১৪৮ রানে ফেরেন টিম ডেভিড। ১৩ বলে ১৩ রান করে। ১৭.৩ ওভারে নিজের চতুর্থ শিকারের দেখা পান নাভিন। ২২ বলে ২৬ রান করা তিলক ভার্মাকে ফেরান দলীয় ১৫৯ রানে। পরের ওভারে ফেরেন ক্রিস জর্ডান ৭ বলে ৪ রান করে।

এরপর ঋত্বিককে নিয়ে নির্ধারিত ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ ১৮২ রানে পৌঁছান নেহাল ওয়াধেরা। শেষ বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৩ রান করেন নেহাল।

লক্ষ্ণৌর হয়ে ৪টি উইকেট নেন নাভিন। যশ ঠাকুর নেন ৩টি। একটি উইকেট নেন মহসিন খান।

Tags: আইপিএল-২০২৩গ্রিননাভিনমুম্বাইযশরাহুললক্ষ্ণৌলিড স্পোর্টস
Previous Post

উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে বৈশাখী মেলা 

Next Post

নজরুল জয়ন্তীতে চ্যানেল আইয়ের যতো আয়োজন

Next Post
নজরুল জয়ন্তীতে চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল জয়ন্তীতে চ্যানেল আইয়ের যতো আয়োজন

বিশ্লেষক সিপিডি দেশের আয় বৈষম্য নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আয় বৈষম্যের চেয়ে সম্পদ বৈষম্য দ্বিগুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT