চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটি হবে সৌদি প্রো লিগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 24, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিকেটার গোল করে আনন্দিত, সৌদি প্রো লিগের ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর সৌদি লিগের খোঁজখবর রাখা শুরু করেছে ফুটবলবিশ্ব ও পর্তুগিজ মহাতারকা সমর্থককুল। ধীরে ধীরে লিগটি আরও জনপ্রিয় হয়ে বিশ্বের শীর্ষ পাঁচে আসবে, এমন আশা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

ফুটবলবিশ্বে ইউরোপের লিগগুলোর সঙ্গে পাল্লা দিতে পারছে না সৌদি আরব। এমনকি শীর্ষ লিগের তালিকায় বিশ নম্বরেও নেই। লিগের আরও উন্নতির জন্য পর্যাপ্ত অবকাঠামো ও তারকা খেলোয়াড় দরকার, মনে করছেন সিআর সেভেন।

স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির সিরি আর ক্লাব জুভেন্টাসে খেলা রোনালদো আল সাদাবের বিপক্ষে আল নাসেরের জয়ের পর বলেছেন, ‘আমরা এখন অনেক ভালো। সৌদি লিগ উন্নতি করছে। আগামী বছর আশা করি আরও ভালো হবে।’

‘আমার ধারণা ধাপে ধাপে এই লিগটি বিশ্বের সেরা পাঁচটির মধ্যে থাকবে। এরজন্য এখন শুধু খেলোয়াড় ও অবকাঠামো প্রয়োজন। দেশটির আশ্চর্যজনক সম্ভাবনা রয়েছে। এখানকার মানুষ দারুণ। লিগটিও দুর্দান্ত হয়ে উঠবে।’

লিগকে জনপ্রিয় করতে বর্তমান সময়ের তারকা-মহাতারকাদের টানতে শুরু করেছে সৌদি ক্লাবগুলো। আলোচনায় আছে বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করা সার্জিও বুসকেটস যোগ দিতে পারেন। বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকেও নিয়ে রয়েছে অগ্রগতির খবর। আরও কিছু তারকা খেলোয়াড় আগামী মৌসুমে যেতে পারেন সৌদি লিগে।

সৌদি প্রো লিগে মঙ্গলবার রাতে আল সাবাবের বিপক্ষে ৩-২তে জিতেছে আল নাসের। লিগ শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে রোনালদোর দল।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দলীয় উদ্দীপনায় আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছি এবং জয় পেয়েছি। প্রয়োজনের সময় আমাদের সঙ্গে থাকায় সমর্থকদেরও ধন্যবাদ।’

Tags: আল-নাসেরআল-সাবাবরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

‘তাকে আহত করা যাবে, নিঃশেষ করা অসম্ভব’

Next Post

এনজিও’র নামে মোটা অঙ্কের টাকায় যুক্তরাষ্ট্র- ফ্রান্সে মানবপাচার

Next Post
পাঁচজন ব্যক্তি ডিবি পুলিশের কার্যালয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনজিও'র নামে মোটা অঙ্কের টাকায় যুক্তরাষ্ট্র- ফ্রান্সে মানবপাচার

তিন নারী শ্রমিক পাথর সংগ্রহের জন্য চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অসুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১৫ তম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT