চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় বাংলাদেশ-ভারত মৈত্রী রান, দুই বাংলাদেশিকে সম্মাননা প্রদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 23, মে 2023
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ-ভারত মৈত্রী রান উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বন্ধুত্ব বেশ পুরোনো, শক্তিশালী। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিসহ অন্যান্য অনেক কিছুর পাশাপাশি ম্যারাথন ইভেন্ট বা দৌড়ের মাধ্যমেও যে মৈত্রীর বন্ধন দৃঢ় করা যায় তা আবারো প্রমাণিত হলো।

কলকাতার হার্ট খ্যাত ঢাকুরিয়া লেকে সবুজের সমারোহে অনুষ্ঠিত হয়ে গেলো ৫ কিলোমিটার মৈত্রী রান, যেখানে অংশ নেন বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স কমিউনিটি এবং ভারত থেকে কলকাতার প্যান্থার্স রানার্স।

বাংলাদেশের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. ইসতিয়াক উদ্দিন এবং এডমিন সাইফুল্লাহ সাদেক।

প্যান্থার্স রানার্স থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও মেন্টর এবং ইনকাম ট্যাক্স অফিসার পারভেজ কামাল খান, গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন, আল্ট্রা রানার সুব্রত মন্ডল, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং গ্রুপের মেন্টর জর্জ বিশ্বাস, এনআইএস সার্টিফাইড কোচ এবং পোডিয়াম ফিনিশার মো. শাকিল, প্যান্থার্সের অন্যতম সদস্য ও কলকাতা পুলিশের ইনস্পেক্টর ইরফান আলী সহ সিনিয়র -জুনিয়র অনেক দৌড়বিদ।

রান শেষে প্যান্থার্স রানার্স গ্রুপের ১০ বছর থেকে শুরু করে প্রায় ৭০ বছর পর্যন্ত প্রায় ৪০ জন রানার তাদের সাপ্তাহিক নিয়মিত ট্রেনিংয়ে অংশ নেন। উভয় দেশের ম্যারাথন দৌড়বিদদের মধ্যে আলাপ-আলোচনা, মতামত, শেয়ারিং হয় এবং দুই দেশের দুই রানার্স কমিউনিটির মধ্যে ভবিষ্যত কার্যক্রমের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এসময় টিম প্যান্থার্স এর পক্ষ থেকে বাংলাদেশি ম্যারাথনারদের সম্মাননা প্রদান করা হয়।

এমন সুন্দর আয়োজন ও সম্মাননায় ভূষিত করার জন্য এসময় বাংলাদেশের দুই ম্যারাথনার প্যান্থার্স রানার্সের অন্যতম সদস্য, ৮৭টি ম্যারাথন সম্পন্ন করা রানার ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জর্জ বিশ্বাস, প্যান্থার্সের এডমিন ও আল্ট্রা ম্যারাথনার, প্যান্থার্সের কোচ, প্রতিষ্ঠাতা সদস্য সহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

একইসাথে বাংলাদেশি দৌড়বিদদের অন্যতম প্ল্যাটফর্ম বিডি রানার্স, বিডি ট্রায়াথলেটসসহ অন্যান্য রানিং কমিউনিটিগুলো নিয়েও ভারতীয় ম্যারাথন দৌড়বিদদের সাথে আলোচনা করা হয় এবং এদেশের আন্তর্জাতিক, এইমস সার্টিফাইড, অন্যান্য ইভেন্টগুলোতে অংশ নেয়ার আহবান জানানো হয়।

উভয় দেশের মধ্যে এধরনের মৈত্রী রান ভবিষ্যতে আরও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন দৌড়বিদরা। ম্যারাথনকে আরও জনপ্রিয় করতে দুই দেশের ম্যারাথনেরা আগামীতে নতুন নতুন উদ্যোগের বিষয়েও কথা বলেন।

প্রসঙ্গত, মো. ইসতিয়াক উদ্দিন পেশায় একজন উদ্যোক্তা। খেলাধুলার জগতে তিনি আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া ফিনিশার, আল্ট্রা ম্যারাথনার, বাংলা চ্যনেল ফিনিশার ইত্যাদি। সম্প্রতি তিনি বয়স ক্যাটাগরিতে ওশ্যানম্যান এশিয়ান চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড কোয়ালিফাই করে পরবর্তী ধাপ ওশ্যানম্যান ওয়ার্ল্ড ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে সাইফুল্লাহ সাদেক যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং (জিসিএফআইএল) এর কান্ট্রি প্রোগ্রাম ম্যনেজারের দায়িত্ব পালনের পাশাপাশি ম্যারাথন দৌড়ের সাথে যুক্ত আছেন। বাংলাদেশে বেশ কয়েককটি রানিং ইভেন্টে পেসিং করার পাশাপাশি টাটা স্টিল কলকাতা ২৫ কিলোমিটার, কলকাতা ফুল ম্যারাথন ইত্যাদি আন্তর্জাতিক ইভেন্ট সফলতার সাথে সম্পন্ন করেছেন।

Previous Post

নানা প্রতিশ্রুতিতে চলছে গাজীপুর নির্বাচনের শেষ মুহূর্তের গণসংযোগ

Next Post

ডলার সংকটের কারণে জ্বালানি আমদানির অর্থ দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ

Next Post
প্রতিষ্ঠানিক জ্বালানি কেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল দৃশ্য, ধোঁয়া ও পাইপলাইন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলার সংকটের কারণে জ্বালানি আমদানির অর্থ দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ

নেইমার প্যারিস সেন্ট জার্মেই ফুটবল দলের জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের ‘জীবনযাপন’ ঝামেলা হবে টেন হাগের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT