চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাথরুম থেকে উদ্ধার অভিনেতার মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 22, মে 2023
in বিনোদন
A A
Young man taking selfie on rooftop at night with city skyline behind him. Channel i News - চ্যানেল আই নিউজ

বাথরুম থেকে উদ্ধার হলো অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ। সোমবার (২২ মে) বিকালে অভিনেতার আন্ধেরির অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে উদ্ধার করা হয় তাকে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদিত্য সিং রাজপুত মুম্বাইয়ের একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন। আন্ধেরির ১১ তলার যে হাইরাইজ বিল্ডিংয়ে তিনি থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার দেহ। এসময় তার এক বন্ধু তাকে ওই অবস্থায় দেখতে পায় এবং সেই বন্ধু বিল্ডিংয়ের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি মৃত।

সূত্রের মতে, ড্রাগসের ওভারডোজের কারণেই খুব সম্ভবত এমনটা হয়েছে।

আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন, এমনকি তার হাত ধরে বহু নতুন মুখ এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন। তাইতো তার মৃত্যুতে এখন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া বইছে।

দিল্লীর বাসিন্দা আদিত্য ভাগ্য ফেরাতে এসেছিলেন মুম্বাইতে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নেহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। অংশ নিয়েছিলেন রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা ৯’ এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মতো টিভি প্রোজেক্টের অংশও নিয়েছেন তিনি।

বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ থ্রি পার্টিগুলোতেও তাকে প্রায়ই দেখা যেত।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

Tags: অভিনেতামডেলমরদেহ
Previous Post

মেসির নেতৃত্বেই চীনে আসছে আর্জেন্টিনা, টিকিট কেনার হিড়িক

Next Post

জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ থেকে ‘বিশ্ববন্ধু’তে রূপান্তরিত হওয়ার ৫০ বছর পূর্তিতে বিনম্র শ্রদ্ধা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা একসঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ থেকে ‘বিশ্ববন্ধু’তে রূপান্তরিত হওয়ার ৫০ বছর পূর্তিতে বিনম্র শ্রদ্ধা

মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

মণিপুরে থমথমে পরিস্থিতি: আবারও কারফিউ জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT