চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে কানের আলোচিত কিছু মুহূর্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 23, মে 2023
in অন্যান্য, বিনোদন
A A
কানের লাল carpet এ সেলিব্রিটি ও অতিথিদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ ফ্রান্সের উপকূলে চলছে কান চলচ্চিত্র উৎসবের জমকালো ৭৬তম আসর। বিভিন্ন দেশ থেকে উপস্থিত হয়েছেন নামী-দামী সব তারকা ও নির্মাতা-প্রযোজকরা। ঘটছে নানা ঘটনা। সেই সব ঘটনা ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত আলোকচিত্রী সাংবাদিকরা। উৎসবে প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন আলোচিত মুহূর্তের কিছু ছবি নিয়ে তৈরি করা হয়েছে এই ফিচার।

কানের উৎসবে তিনজন ব্যক্তির ছবি, একে অপরের সাথে হাসিমুখে মিলিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী ও কন্যাকে নিয়ে কানের লাল গালিচায় হেঁটেছেন মাইকেল ডগলাস। উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা।

কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছে হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জিন দ্যু বারি’। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিপক্ষে মানহানি মামলার আইনি লড়াইয়ে জয়ের পর তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। কান উৎসবে বেশ খোশ মেজাজে দেখা গেছে জনি ডেপকে।

প্রতিষ্ঠানিক সম্মাননা গ্রহণ করছেন একজন পুরুষ ও একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবে ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের পঞ্চম ও শেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’র প্রিমিয়ারে সম্মানসূচক পাম দ’র দেয়া হয়েছে হ্যারিসন ফোর্ডকে। মঞ্চে উঠে স্ত্রীকে ডেকে নেন তিনি। জানান তার প্রতি কৃতজ্ঞতা।

হলিউডের অস্কারজয়ী দুই অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও ও রবার্ট ডি নিরোর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমা বাজিমাত করেছে কান চলচ্চিত্র উৎসবে। দর্শকরা টানা ৯ মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান। প্রিমিয়ার শোয়ে ক্যামেরা বন্দী হন ডিক্যাপ্রিও, নিরো ও ছবিটির নির্মাতা মার্টিন স্করসিস।

অস্ট্রেলীয় বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী ক্যাট ব্লানচেট ইরানি নারীদের অধিকার আদায়ের আন্দোলনে নিজের সমর্থনের কথা জানাতে কানের লাল গালিচায় খালি পায়ে হেঁটেছেন। যদিও কানের লাল গালিচায় নারীদের উঁচু হিল বাধ্যতামূলক। কেটের এই প্রতিবাদ হৃদয় ছুঁয়েছে পুরো বিশ্বের সিনেমাপ্রেমীদের।

কান ফিল্ম ফেস্টিভ্যালে উৎসবের পঞ্চম দিনে ইরানি শিল্পী ও চলচ্চিত্র নির্মাতারা তিনজন বিক্ষোভকারীর ছবি প্রদর্শন করেন যাদেরকে সম্প্রতি ইসলামিক রিপাবলিক ইসফাহানে ফাঁসি দিয়েছে। প্রয়াত বিক্ষোভকারীদের সম্মানে তারা এক মিনিটের নীরবতা পালন করেন।

জেনিফার লরেন্স ও জাস্টিন কিয়ারোচি প্রযোজিত আফগান ডকুমেন্টারি ‘ব্রেড অ্যান্ড রোজেস’-এর প্রিমিয়ার হয়েছে কানে। প্রযোজকরা ছাড়াও উপস্থিত ছিলেন ডকুমেন্টারিটির নির্মাতা সাহরা মানি ও সিনেমার শিল্পী হায়েদেহ শাফি। তালেবানদের ক্ষমতা দখলের পর তিন আফগান নারীর প্রাত্যহিক জীবন নিয়ে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি।

Tags: কান চলচ্চিত্র উৎসবজনি ডেপজিন দ্যু বারিজেনিফার লরেন্সমাইকেল ডগলাসমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনহ্যারিসন ফোর্ড
Previous Post

পাকিস্তানে একটি খনিতে জঙ্গি হামলায় ৬ নিরাপত্তা কর্মী নিহত

Next Post

প্রেমিকাকে গুলি ও তার বাবাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা

Next Post
ফেসবুক পোস্টের স্ক্রিনশট যেখানে বিভিন্ন ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকাকে গুলি ও তার বাবাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনুসের মামলার রায় ৩১ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT