চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে হারিয়ে ম্যানসিটির হ্যাটট্রিক শিরোপা উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 22, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমের শেষদিকে এসে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে ম্যানচেস্টার সিটি। টানা জয়ে শিরোপা উল্লাস তাদের অবধারিতই ছিল। একদিন আগেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যায় সিটিজেনদের। বাকি ছিল ট্রফি বুঝে পাওয়া। ঘরের মাঠে চেলসিকে হারানোর পর ট্রফি উঁচিয়ে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছিল পেপ গার্দিওলার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জয়সূচক গোলটি করেন জুলিয়ান আলভারেজ।

লিগ শিরোপা জেতাটা অবশ্য ম্যানসিটির জন্য সহজ ছিল না। মৌসুমের শুরু থেকে পয়েন্ট ব্যবধানে অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিল আর্সেনাল। গত এপ্রিলে গানাররা পয়েন্ট হারাতে থাকে, সেসময় থেকে টানা জয়ে শিরোপার পথটা পাকা করে নেয় ম্যানসিটি।

জয়ের পর দলের গোলমেশিন খ্যাত আর্লিং হালান্ড বলেছেন, ‘শিরোপা জয়টা এখন অবাস্তব মনে হচ্ছে, আমি খুবই খুশি। এই মৌসুমে আমরা যে কঠিন লড়াই করেছি, তা আমার বাকি জীবনে স্মৃতি হয়ে থাকবে।’

২০১৬ সালে সিটিজেনদের কোচ হয়ে গার্দিওলা আসার পর এ নিয়ে পাঁচবার লিগ শিরোপা জিতল ম্যানসিটি। গত একযুগে তারা সাতবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। চলতি মৌসুমে ট্রেবল জয়েরও সুযোগ আছে স্প্যানিশ কোচের। এফএ কাপের ফাইনাল, সঙ্গে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে ম্যানসিটিতে সর্বজয়ী হবেন ৫২ বর্ষী এ কোচ।

৩ জুন ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি। ১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেই ম্যাচে ইউরোপসেরার লড়াইয়ে ইন্টার মিলানের বিপক্ষে নামবে গার্দিওলার দল।

লিগে ৩৬ ম্যাচে ২৮ জয় ও ৪ ড্রয়ে ম্যানসিটির পয়েন্ট এখন ৮৮। আসরে ১৫তম হার বরণ করা চেলসি ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে।

Tags: ইউনাইটেডইপিএলগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে জল-স্থলে বিরূপ পরিবেশে জেলেদের সংগ্রাম

Next Post

আন্ডারপাসের পানিতে গাড়ি আটকে তরুণীর মৃত্যু

Next Post
অন্ডারপাসে ডুবে থাকা গাড়ি ও উদ্ধারকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্ডারপাসের পানিতে গাড়ি আটকে তরুণীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন: এডিপি কি আদতে খরচের মতো মনে হয়?. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থ আসে ধার-দেনা থেকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT