চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্ডারপাসের পানিতে গাড়ি আটকে তরুণীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 22, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অন্ডারপাসে ডুবে থাকা গাড়ি ও উদ্ধারকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বেঙ্গালুরুতে অতিরিক্ত বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে যাওয়াতে আন্ডারপাস দিয়ে গাড়ি আটকে এক তরুণীর মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী মৃত তরুণীর নাম ভানুরেখা। তিনি একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার (২১ মে) ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গাড়ি নিয়ে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন ভানুরেখা। গাড়িটি আটকা পড়া অবস্থায় ভিতরে ভানুরেখাসহ আরও একজন চালক ছিলেন। গাড়ি চালানর সময় দূর থেকে আন্ডারপাসে পানি দেখে তার পরিমাণ বুঝতে পারেনি চালক।

আন্ডারপাস দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময়, গাড়িটি পানিতে ডুবে যায়। এই ঘটনা দেখে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর দেয়া হয় উদ্ধার দলকে।

উদ্ধার কর্মীরা এসে গাড়িতে থাকা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভানুরেখাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গাড়িতে আটকে পড়া চালকের চিকিৎসাও বিনামূল্যে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এসময় মুখ্যমন্ত্রী বলেন, ‘বৃষ্টির কারণে আন্ডারপাসের ব্যারিকেডটি নীচে পড়ে গিয়েছিল। গাড়ির চালক ঝুঁকি নিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই ঝুঁকি নেওয়া উচিত হয়নি।’’

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাড়িটি পানিতে আটকে যাওয়ার সাথে সাথেই পানিতে ডুবতে শুরু করে। তখন গাড়ি থেকে দুজন সাঁতার কেটে বের হয় কিন্তু ভানুরেখা বের হতে পারেনি।

 

Tags: তরুণীর মৃত্যুবেঙ্গালুরুভারত
Previous Post

চেলসিকে হারিয়ে ম্যানসিটির হ্যাটট্রিক শিরোপা উদযাপন

Next Post

এখনও বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থ আসে ধার-দেনা থেকে

Next Post
চ্যানেল আই অনলাইন: এডিপি কি আদতে খরচের মতো মনে হয়?. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থ আসে ধার-দেনা থেকে

সৌদি আরবের সবুজ পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ১০ হাজার ৬’শ অভিবাসী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT