চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫১০ কোটি টাকার বন্ডের চূড়ান্ত অনুমোদন পেল নগদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 21, মে 2023
in অর্থনীতি
A A
নগদের লোগো, ডিজিটাল অর্থপ্রদান সেবা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ৫১০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

মূলত ব্যবসা সম্প্রসারণ, সেবা পরিধি বাড়ানোর মাধ্যমে ব্যবসায়ীক কার্যক্রমে আরো গতি আনতে এই অর্থ খরচ করবে নগদ। একই সঙ্গে পুরনো কিছু ঋণও এর মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শুধুমাত্র কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এই বন্ড বিক্রির অনুমতি পায়। বন্ডের প্রকৃতি হস্তান্তরযোগ্য, রিডিমেবল এবং অরূপান্তরযোগ্য। এর ফলে নগদ লিমিটেড খুব কম সময়ে লাভে আসবে বলে আশা করছেন এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মর্যাদা পাওয়া নগদের গ্রাহক সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৭ কোটি পেরিয়ে গেছে। এত বড় সংখ্যক গ্রাহকের জন্য ভবিষ্যতের প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো নির্মাণ, নেটওয়ার্ক তৈরি, চলমান ঋণ পরিশোধ, কার্যকরী প্ল্যাটফর্ম গড়ে তোলা, আইটি সরঞ্জাম সংগ্রহ, বিপণন ও একই সঙ্গে প্রচারের কাজে বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ খরচ করা হবে।’

এর মাধ্যমে দেশে ছাপা টাকার ব্যববহার কমিয়ে ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের সামনে নতুন দিগন্ত উম্মোচন করার জন্যে কাজ করবে বলেও জানান তিনি।

এই জিরো কুপন বন্ডের মেয়াদ পাঁচ বছর এবং কুপনের হার ১০ শতাংশ পর্যন্ত হতে পারে। জিরো কুপন বন্ডের মাধ্যমে কোম্পানিটি আগামী পাঁচ বছরের মধ্যে লাভে আসবে বলে তারা আশা করছে।
২০১৯ সালে সেবা চালু করার পর একে একে নানান উদ্ভাবন দিয়ে বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরী করেছে নগদ। একই সঙ্গে তাদের উদ্ভাবণ আর্থিক খাতের বাজারে জিটালাইজেশন নিশ্চিত করেছে।

প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করায় নগদ এখন দৈনিক ১২’শ কোটি টাকার লেনদেন হচ্ছে।

এর আগে গত ১৭ মে ‘নগদ ফাইন্যান্স পিএলসি’নামে নতুন একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) চূড়ান্ত অনুমোদন দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Tags: নগদ
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে ৩৩, মৃত্যু ১

Next Post

শিগগির সেন্সর হবে, ঈদেই আসবে ‘লাল শাড়ি’: অপু

Next Post
অপুর বধূ সাজে অপু বিশ্বাস, সুন্দর সাজে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগির সেন্সর হবে, ঈদেই আসবে 'লাল শাড়ি': অপু

বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন মার্তিনেজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি বাংলাদেশ আসছি: এমিলিয়ানো মার্তিনেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT