চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাখির মত আম ‘আম্রপাখি’!

এস কে রাসেল by এস কে রাসেল
6:06 অপরাহ্ন 21, মে 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
আম্রপাখি ফলের ছবি, পাকা ফলের গাছে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে দেখা গেলো ‘আম্রপাখি’। যদিও এটি পাখি নয়, আম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন আম্রপাখি ছবি সম্বলিত পোস্টটি ভাইরাল হয়েছে।

রোববার ২১ মে সকালে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের আহমদ আমিন নামের স্থানীয় এক সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘আম্রপাখি’ আমার বাড়ির উঠোনের গাছে’ লিখে একটি পোস্ট করেন।

মো. আল আমিন (আহমদ আমিন) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামের বাসিন্দা ও দৈনিক নয়া দিগন্তের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

আল আমিন জানান, আমার বাড়ির উঠানে বারোমাসি একটি ছোট আমগাছ রয়েছে। কিছু আম পাকতে শুরু করেছে। কিছু ডালে নতুন আম ধরেছে। কিছু মুকুলও ফুটেছে। এর মধ্যে একটি ডালে দেখা গেল পাখি আকৃতির একটি আম। মাথা আছে, ঠোঁট আছে। পেকে টইটম্বুর। যেন হলুদ রঙের একটি পাখি আমের ডালে বসে আছে।

আম্রপাখি ফলের ছবি, পাকা আমের মতো দেখতে, গাছে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, আমার বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী জায়ইস-ই-মুহম্মদ (জাইসি) আজ সকালে বাড়ির উঠোনে পায়চারি করতে গিয়ে দেখতে পায় মজার এই আমটি। এরপর কলম দিয়ে পাখি আকৃতির আমের মাথায় এঁকে দেয় চোখ। ঠোঁট আকৃতিতে লাগিয়ে দেয় কালো। পরে আমাকে ডেকে নিয়ে বিষয়টা দেখায়।

পরে আমি এই আমের ছবি তুলে আমার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছি। সেখানে লিখেছি ‘আম্রপাখি’ আমার বাড়ির উঠোনের গাছে।’ এই পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। আমার ফেসবুক পোস্টে কেউ কেউ মন্তব্য করেন ‘আমপাখি’ বলে। এই আমপাখিকে দেখতে আমার বাড়িতে এখন মানুষ ভিড় করছে।

Previous Post

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post

দশটি ২ হাজার টাকার নোট একসঙ্গে জমা দেয়া যাবে

Next Post
একজন ব্যক্তির হাতে ২০০০ টাকার নোটের গুচ্ছ ধরা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দশটি ২ হাজার টাকার নোট একসঙ্গে জমা দেয়া যাবে

গার্দিওলা ফুটবল ম্যাচে মনোযোগী, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার হ্যাটট্রিকের ‘হ্যাটট্রিক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT