চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি২০ বৈঠক নিয়ে চীনের বিরোধিতায় ভারতের তীব্র প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 20, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
G20 India 2023 logo with lotus flower and greenery in front of red brick building. Channel i News - চ্যানেল আই নিউজ

G20 India Summit logo | PTI

চলতি বছর ভারতের কাশ্মীরের শ্রীনগরে জি২০ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকের স্থান কাশ্মীর হওয়ার কারণে এর বিরোধিতা জানিয়েছে চীন। একই কারণে এবছর নিবন্ধন করেনি তুরস্ক এবং সৌদি আরব। সম্প্রতি এই বিরোধিতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিতর্কিত এলাকায় যেকোন অবস্থায় জি২০ বৈঠক আয়োজনের তীব্র বিরোধিতা জানাচ্ছে চীন এবং এই ধরনের বৈঠকে চীন অংশ নেবে না।

সম্প্রতি চীনের এমন আপত্তির জবাব দিয়েছে ভারত। ভারত জানিয়েছে তাদের স্বাধীন ভূখণ্ডের যেকোন স্থানে বৈঠক করার অধিকার রাখে তারা। চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করাটা অপরিহার্য বলেও জানায় তারা।

তৃতীয়বারের মত জি২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি ২২ থেকে ২৪মে কাশ্মীরের শ্রীনগর অঞ্চলে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি জম্মু ও কাশ্মীর অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বড় আন্তর্জাতিক ইভেন্ট। শ্রীনগরে অনুষ্ঠিত বৈঠকে জি-২০ ভুক্ত দেশগুলোর প্রায় ৬০ জন প্রতিনিধি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

তুরস্ক এই বৈঠক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং সৌদি আরব এখন পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেনি। ভারতের কর্মকর্তারা জানান, শ্রীনগরে জি২০ ইভেন্ট উদযাপনের উদ্দেশ্য হলো, কাশ্মীরের পর্যটন সম্ভাবনাকে প্রদর্শন করা এবং এই অঞ্চলটিকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য রয়েছে, সন্ত্রাসীরা জি২০ ইভেন্টকে ব্যাহত করতে বড় ধরনের হামলা চালানোর চেষ্টা করতে পারে। এধরনের যেকোনো প্রচেষ্টা ঠেকাতে ভারতের সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ এই অঞ্চলের নিরাপত্তা গ্রিডে অংশ নিচ্ছে।

Tags: কাশ্মীরচীনজি২০ভারত
Previous Post

টাকা নিয়ে গান গাইতে যেতেন না নোবেল: ডিএমপি কমিশনার

Next Post

সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে, প্রশ্ন কাদেরের

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, পাশে সাংবাদিকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে, প্রশ্ন কাদেরের

একজন নারী তার সন্তানকে নিয়ে খোলা আঙিনায় দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্ক নিয়ে আবারও সরব বুবলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT