চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল: প্লে অফের দৌড়ে ৭ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 19, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় যতো গড়াচ্ছে, আইপিএলে প্লে অফে যাওয়ার লড়াই হয়ে উঠছে উত্তেজনাপূর্ণ। ১০ দলের আসরে বেড়েছে ম্যাচ সংখ্যা। লিগপর্বের ৭০ ম্যাচের মধ্যে এখনও পাঁচটি বাকি আছে। এমন পর্যায়ে এসেও প্লে অফে যাওয়ার জন্য সাত দলের মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

এবারের আইপিএলে অংশ নেয়া সব দলই ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। লিগপর্বে সবারই একটি করে ম্যাচ বাকি। অবশিষ্ট ম্যাচগুলোর ফলাফলের উপর প্লে অফে আর কোন তিনটি দল যাবে, তা পরিষ্কার হবে। কেবল প্রথম এবং একমাত্র দল হিসেবে প্লে অফের টিকিট কেটে ফেলেছে গুজরাট টাইটান্স।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট ১৩ ম্যাচে পেয়েছে ১৮ পয়েন্ট। বাকি দলগুলোর চেয়ে পয়েন্টের দিক থেকে নিরাপদ দূরত্বে এগিয়ে থাকায় তারা টেবিল টপার থাকাও নিশ্চিত হয়ে গেছে। ২৩মে গুজরাট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে।

চেন্নাই সুপার কিংস ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তৃতীয় স্থানে আছে। ২০মে শেষ ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে জিতলে ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাই প্লে অফে খেলার ছাড়পত্র পাবে। একইদিনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পেলে ১৭ পয়েন্ট নিয়ে লিগপর্বের বাধা পার হবে লক্ষ্ণৌ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স পঞ্চম স্থানে। শেষ ম্যাচে দল দুটি জিতলে লিগপর্বে ১৬ পয়েন্টে থামবে। চেন্নাই ও লক্ষ্ণৌ তাদের শেষ ম্যাচে হারলে বেঙ্গালোর ও মুম্বাইয়ের জন্য সুবিধা হবে। যদিও দল দুটির নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই আপাতত।

২১মে মুম্বাইয়ের প্রতিপক্ষ সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া টেবিলের তলানির সানরাইজার্স হায়দরাবাদ। একইদিনে শক্তিশালী গুজরাটকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে নামবে বেঙ্গালোর।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস যথাক্রমে টেবিলের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে আছে। লিগে নিজেদের শেষ ম্যাচে তারা হারলেই বাদ পড়বে। জিতলেও প্লে অফে যাওয়ার নিশ্চয়তা নেই। কারণ ১৪ পয়েন্ট পেয়ে রানরেটে এগিয়ে থাকার সমীকরণ তখন সামনে আসবে।

১৯মে রাজস্থান ও পাঞ্জাবের ম্যাচটি হবে দুদলের বাঁচা-মরার লড়াই। পরেরদিন ২০মে লক্ষ্ণৌকে হারাতে মরিয়া থাকবে কলকাতা। নিজ নিজ ম্যাচে জয় তোলার পর রানরেটে চোখ, প্লে অফের লাইনআপ পেতে তাই লিগপর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষার বিকল্প নেই এবারের জমজমাট আসরে।

Tags: আইপিএল-২০২৩কলকাতাগুজরাটচেন্নাইপাঞ্জাববেঙ্গালোরমুম্বাইরাজস্থানলক্ষ্ণৌলিড স্পোর্টস
Previous Post

বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের জন্য নয়: তথ্যমন্ত্রী

Next Post

‘গ্রেপ্তার হলাম’ নিজেই জানালেন অমিতাভ!

Next Post
অমিতাভের গ্রেপ্তার সংক্রান্ত ছবি, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গ্রেপ্তার হলাম’ নিজেই জানালেন অমিতাভ!

মরিনহো ফুটবল ম্যাচের মধ্যে উত্তেজিত হয়ে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমরত্ব নয় অর্জন চাচ্ছেন মরিনহো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT