চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়করা সহযোগী, পরিচালকরাই আসল নায়ক: অধরা খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 19, মে 2023
in বিনোদন
A A
সৈকত পটভূমিতে তিন নারী মডেল বিভিন্ন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ইন্ডিয়া সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও সেই অঞ্চলের বিভিন্ন চোরাচালানের গল্প নিয়ে নির্মিত হয়েছে সৈকত নাসিরের পরিচালনায় ‘সুলতানপুর’ সিনেমা। এটি উপজীব্য জীবনমুখী বা শিক্ষণীয় নয়, বরং উপভোগের জন্য নির্মিত হয়েছে বলে জানান ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নায়িকা অধরা খান।

২ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘সুলতানপুর’। সেন্সর ছাড়পত্রের পূর্বে নাম ছিল ‘বর্ডার’। সেন্সরে আপত্তির জেরে নাম পরিবর্তন করে ছবিটি ছাড়পত্র দেয়া হয়। ক’দিন আগে ছবির গান ও ট্রেলার প্রকাশ্যে আসায় দর্শক ধারণা পেয়েছেন, সীমান্তবর্তী উত্তেজনা ও লোমহর্ষক গল্প উঠে আসছে ‘সুলতানপুর’-এ।

অধরা খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক সুমন, সাঞ্জ জন, আশীষ খন্দকার, রাশেদ অপু, মৌমিতা মৌ, ইমরান হাসু সহ অনেকে।

অধরা খানের সুন্দর ও রঙিন পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ২০২০-এ প্রথম করোনা ধকল কাটিয়ে শুরু হয়েছিল ছবিটির শুটিং। অধরা বলেন, তখন চারদিকে সংকট ছিল। তার মধ্যে উন্নতমানের ইন্সট্রুমেন্ট টেকনিক্যাল সাপোর্ট নিয়ে শুটিং হয়েছিল। পুরো জার্নিটাই আমার মেমোরিতে কুল। ‘সুলতানপুর’ গুড কনটেন্ট, জার্নিটা আমার কাছে অনেক আনন্দের।

‘পরিচালক-শিল্পী থেকে আমরা প্রত্যেকেই চেয়েছি নিজেদের কমন জনরা থেকে বেরিয়ে নতুন একটি কনসেপ্ট নিয়ে চমৎকারভাবে হাজির হতে।’

নির্দিষ্ট কাজ বা বর্ডার ভিত্তিক গল্পে এবারই প্রথম কোনো ছবি নির্মিত হলো জানালেন অধরা খান। তিনিসহ এ ছবির পরিচালক থেকে অন্যরাও বলছেন, ‘সুলতানপুর’র গল্পই নায়ক! কেন? উত্তরে অধরা বলেন, আমাদের ফিল্মের গল্পগুলো নায়ক নায়িকা নির্ভর হয়ে থাকে। কিন্তু সুলতানপুর হয়েছে একটি অঞ্চলের গল্পকে কেন্দ্র করে। তাই গল্পকেই আমরা নায়ক বলছি। মুক্তির পর দর্শক সিনেমা হল থেকে সুলতানপুর দেখলে স্পষ্ট হবেন।

অধরা খানের সুন্দর ছবি, পিঙ্ক শাড়ি ও হালকা মেকআপে. Channel i News - চ্যানেল আই নিউজ গল্পকে নায়ক বলা হলেও নায়িকা কেন বলা হয় না? অধরা খান বলেন, ফিমেল হলেও আমরা কিন্তু এখন প্রাইম মিনিস্টারকে ম্যাডাম বলিনা, স্যারই বলি। অনেক ক্ষেত্রে পুরুষ-স্ত্রী লিঙ্গ ভেদাভেদ হয় না। এ কারণে অনেকক্ষেত্রে যেই নায়ক সেই নায়িকা। গল্পে কখনও আমি নায়ক হতে পারি আবার যিনি নায়ক তিনিও নায়ক হতে পারেন। তবে সবচেয়ে বড় যিনি নায়ক তিনি হলেন পরিচালক। কারণ তিনি আমাকে ইমাজিন করে পর্দায় আনছেন।

অধরা বলেন, ডিরেক্টরই আমার কাছে সবচেয়ে বড় নায়ক। শুধু আমি একা নই, প্রতিটি পরিচালকের মাথায় থাকে শিল্পীকে সঠিকভাবে তুলে ধরার। প্রযোজক বিনিয়োগ করেন, কিন্তু শিল্পীদের সঠিকভাবে উপস্থাপন পরিচালক করে থাকেন। সেক্ষেত্রে আমি মনে করি, নায়করা আসলে সহযোগী। আমি এবং নায়করা তারা প্রত্যেকেই নিজেদের কাজগুলো করে থাকি। কিন্তু কাজগুলো তৈরি করে দিচ্ছেন পরিচালক। তাই পরিচালকরাই আসল নায়ক।

Tags: অধরা খানআশীষ খন্দকারফারুক সুমনমৌমিতা মৌরাশেদ অপুলিড বিনোদনশুটিংসাঞ্জ জনসিনেমা
Previous Post

শিশুকে অপহরণ করে অনলাইন বিজ্ঞাপনে বিক্রি

Next Post

পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে: ডিএমপি কমিশনার

Next Post
ঢাকা শহরে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র‌্যালি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে: ডিএমপি কমিশনার

তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের জন্য নয় বলে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের জন্য নয়: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT