চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-ডু প্লেসিস ঝড়ে মুম্বাইকে টপকে চারে বেঙ্গালোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 অপরাহ্ন 18, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উদযাপন করছেন, মাঠে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হেনরিখ ক্ল্যাসেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বিরাট কোহলিও সেঞ্চুরি তুলে দিনটি নিজের করে নেন। দলের জয়ে রাখেন বড় ভূমিকা। কোহলি-ডু প্লেসিসের ১৭২ রানের উদ্বোধনী জুটির ঝড়ে ৮ উইকেটের জয়ে আইপিএলের প্লে অফে খেলার আশা টিকিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

বৃহস্পতিবার রাতে রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা সানরাইজার্স হায়দরাবাদ ৫ উইকেটে ১৮৬ রানের পুঁজি পায়। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর চার বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

বেঙ্গালোর ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স পঞ্চম স্থানে নেমে গেছে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স ১৩ ম্যাচে পেয়েছে ১৮ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তৃতীয় স্থানে আছে।

আগামী ২১মে গুজরাট টাইটান্সের বিপক্ষে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালোর। প্লে অফের টিকিট কাটতে এ ম্যাচে কোহলিদের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

হায়দরাবাদ ২৮ রানের মধ্যে দুই ওপেনার অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠির উইকেট হারিয়ে চাপে পড়ে। অধিনায়ক এইডেন মার্করামের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে দারুণ প্রতিরোধ দেখান হেনরিখ ক্ল্যাসেন।

২০ বলে ১৮ রান করে শাহবাজ আহমেদের বলে মার্করাম হন বোল্ড। চতুর্থ উইকেটে হ্যারি ব্রুকের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ার পথে ঝড়ো সেঞ্চুরি আদায় করেন ক্ল্যাসেন।

ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকানো ক্ল্যাসেন ৮ চার ও ৬ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে হার্শাল প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর ৫ রান করা গ্লেন ফিলিপস মোহাম্মদ সিরাজের শিকার হন। ১৯ বলে ২ চার ও এক ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন ব্রুক।

বেঙ্গালোরের পক্ষে মিচেল ব্রেসওয়েল পান ২ উইকেট। একটি করে উইকেট নেন সিরাজ, হার্শাল ও শাহবাজ।

১৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের রীতিমত শাসন করতে থাকেন কোহলি এবং ডু প্লেসিস। শুরু থেকে বাইশ গজে দুজনে ছিলেন মারমুখী। ষষ্ঠ ওভারের শেষ বলে ব্যক্তিগত ৩০ রানের মাথায় ডু প্লেসিস রানআউট থেকে রক্ষা পান।

চার ছক্কার ফুলঝুরিতে জুটি বড় করতে থাকেন কোহলি-ডু প্লেসিস। দুজনই আদায় করে নেন ফিফটি। ভূবনেশ্বর কুমারের করা ১৭তম ওভারের চতুর্থ বলে ডিপ মিডউইকেটের উপর দিয়ে ছক্কা মেরে কোহলি পেয়ে যান সেঞ্চুরির দেখা। পরের বলেই অবশ্য ফিলিপসের হাতে ক্যাচ দেন ভারতের সাবেক অধিনায়ক। ক্রিজ ছাড়ার আগে খেলেন ৬৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০০ রানের ইনিংস।

খানিক পর ৪৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭১ রান করে টি নটরাজনের বলে ডু প্লেসিস ড্রেসিংরুমে ফিরলেও জয় আটকানো যায়নি। গ্লেন ম্যাক্সওয়েল ৫ ও ফিলিপস ৪ রানে অপরাজিত থাকেন।

Tags: আইপিএল-২০২৩কোহলিডু প্লেসিসবেঙ্গালোরলিড স্পোর্টসহায়দরাবাদ
Previous Post

রাবিতে দিনব্যাপী ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

Next Post

নিয়মিত মাস্টার্স কোর্সে কম খরচে পড়ার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, মূল ক্যাম্পাসের পেছনে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত মাস্টার্স কোর্সে কম খরচে পড়ার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বন্যার পানিতে ডুবে থাকা গাড়ি উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে প্রবল বন্যা ও ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT