চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীণ চিকিৎসক জোহরা আহমেদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 18, মে 2023
in বাংলাদেশ
A A
প্রবীণ চিকিৎসক জোহরা আহমেদ এর ছবি, মৃত্যুর খবর।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের খ্যাতনামা হোমিওপ্যাথি চিকিৎসক জোহরা আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে সাতটায় রাজধানী ঢাকার রামপুরার তিতাস রোডের নিজ বাসায় তিনি বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে তাকে রাজধানীর খিলগাঁও তালতলা গোরস্থানে দাফন করা হবে।

ডা. জোহরা আহমেদ মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত খিলগাঁও তালতলা মার্কেটে রোগী দেখেছেন। তার চিকিৎসার ব্যাপক সুনাম ছিল। চিকিৎসা সেবার পাশাপাশি লেখালেখিও করতেন ডা. জোহরা আহমেদ। তার অসংখ্য কবিতা পাঠক সমাদৃত হয়েছে।

১৯৪২ সালে ১৩ অক্টোবর ফরিদুপুরের মুধুপুর উপজেলার ডুমাইন গ্রামে জন্মগ্রহণ করেন জোহরা আহমেদ। তার স্বামী ডা. কফিল আহমেদও হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ছিলেন। তিনি ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন। এই দম্পতির ৭ ছেলের মধ্যে পাঁচজন এখন জীবিত। ছোট ছেলে মোঃ মাহফুজুল আলম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এস মিডিয়ার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পেশাদার গিটারিস্ট।

Tags: হোমিওপ্যাথি
Previous Post

প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এয়ার কন্ডিশনার

Next Post

চরাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Next Post
প্রতিমন্ত্রী চরাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চরাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT